শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » তিনটি বগি লাইনচ্যুত হওয়ার সোয়া ১০ ঘন্টা পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক


তিনটি বগি লাইনচ্যুত হওয়ার সোয়া ১০ ঘন্টা পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৮.২০১৫

comilla train-4

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

কুমিল্লা সদরের বানাসুয়া এলাকায় চট্টগ্রাম থেকে দিনাজপুরগামী একটি মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার সোয়া ১০ ঘন্টার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলপথের যোগাযোগ আবার স্বাভাবিক হয়েছে।

শনিবার (০৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুপুর ২টা ২০ মিনিট হতে লাকসাম ও আখাউড়া থেকে আসা দু’টি উদ্ধারকারী রিলিফ ট্রেন উদ্ধার কাজ শুরু করে । রাত ৮ টা ৪০ মিনিটে উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়েছে।

এদিকে মালবাহি ট্রেনটির বগি লাইনচ্যুতের ফলে কুমিল্লা রেলস্টেশনে ঢাকাগামী মহানগর প্রভাতি, লালমাই স্টেশনে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ও লাকসাম রেলস্টেশনে চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আটকে ছিল । এতে করে ট্রেনে আটকে থাকা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে।

কুমিল্লা রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি