রবিবার,৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্লগার নিলয়ের বিয়ের খবর জানেনা স্বজনরা!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৮.২০১৫

index5
স্টাফ রিপোর্টারঃ

‘এই ঈদেও বাড়িতে আসে নিলয়। কিন্তু এবারও তার পরিবারের কাউকেই সে বিয়ের খবর জানায়নি। নিলয় খুন হবার পর বিভিন্ন গণমাধ্যমে তার স্ত্রীকে দেখতে পেয়ে আমরা সবাই অবাক হই।’ এমনটিই জানিয়েছেন নিলয়ের বড় চাচা বিমল চট্টপাধ্যায়।

তিনি বলেন, এখন পর্যন্ত আমরা জানি নিলয় বিয়ে করেনি। কারণ তার ঘনিষ্ট বন্ধুদের কাছ থেকে আমরা এ বিষয়ে খবর নিয়েছি। কিন্তু সবাই বলেছে নিলয় বিয়ে করেনি।

এদিকে, শনিবার বেলা ১২টার দিকে ব্লগার নিলয়ের ময়না তদন্ত শেষ হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগের প্রধান ডা. এ কে এম শফিউজ্জামান বলেন, তদন্তে নিলয়ের শরীরে ১৭টা জখমের চিহ্ন পাওয়া গেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি