শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » তিনটি বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের ৫ ঘন্টা ধরে রেল যোগাযোগ বন্ধ, উদ্ধার কাজ শুরু হয়েছে


তিনটি বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের ৫ ঘন্টা ধরে রেল যোগাযোগ বন্ধ, উদ্ধার কাজ শুরু হয়েছে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৮.২০১৫

comilla train-2

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা সদরের বানাসুয়া এলাকায় চট্টগ্রাম থেকে দিনাজপুরগামী একটি মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলপথের যোগাযোগ ৫ ঘন্টা ধরে বন্ধ রয়েছে। এদিকে কুমিল্লার তিনটি স্টেশনে তিনটি ট্রেন আটকে রয়েছে।

শনিবার (০৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুপুর ২টা ২০ মিনিট হতে লাকসাম ও আখাউড়া থেকে আসা দু’টি উদ্ধারকারী রিলিফ ট্রেন উদ্ধার কাজ শুরু করেছে ।

এদিকে মালবাহি ট্রেনটির বগি লাইনচ্যুতের ফলে কুমিল্লা রেলস্টেশনে ঢাকাগামী মহানগর প্রভাতি, লালমাই স্টেশনে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ও লাকসাম রেলস্টেশনে চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আটকে আছে । এতে করে ট্রেনে আটকে থাকা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে।

কুমিল্লা রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি