শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এইচএসসিতে পাস ৬৯.৬০%, জিপিএ-৫ পেয়েছে ৪২৮৯৪ জন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৮.২০১৫

HSC_result_2011_for_viqar_un_nisa
স্টাফ রিপোর্টারঃ
এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ৬৯ দশমিক ৬০ শতাংশ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ৮৯৪ জন। এই ফলাফলে এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যায় বড় ধরনের ধাক্কা লেগেছে।গত বছর এ পরীক্ষায় পাসের হার ছিল ৭৮ দশমিক ৩৩ শতাংশ; ৭০ হাজার ৬০২ জন শিক্ষার্থী পূর্ণ জিপিএ, অর্থাৎ ৫ এ ৫ পেয়েছিল।

ফল বিপর্যয়ের কারণ হিসেবে বছরের শুরুর হরতাল-অবরোধ ও রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করেছে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।তিনি বলেছেন, “ফলাফল সার্বিকভাবে ভালো না হলেও অংক, বিজ্ঞান ও কারিগরিতে ভালো করেছে।”

রোববার সকালে গণভবনে একটি ট্যাবের মাধ্যমে ফলাফলের ডিজিটাল অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন শিক্ষমন্ত্রী। শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরাও এ সময় তার সঙ্গে ছিলেন।

দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে এবারের ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। বেলা ২টা থেকে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd), নিজের শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও যেকোনো মোবাইল থেকে এসএমএস করে ফল জানতে পারবেন।

আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের অধীনে ৮ হাজার ৩০৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ লাখ ৬১ হাজার ৬২৪ জন শিক্ষার্থী এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে পাস করেছে ৭ লাখ ৩৮ হাজার ৮৭২ জন।

১ এপ্রিল শুরু হয়ে ১১ জুন পর্যন্ত লিখিত পরীক্ষা চলে। এরপর ১৩ থেকে ২২ জুন পর্যন্ত হয় ব্যবহারিক পরীক্ষা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি