শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা বোর্ডে পাসের হারে তিনটি বিভাগেই মেয়েরা এগিয়ে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৮.২০১৫

 

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

এবারের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে পাসের হার দিক থেকে তিনটি বিভাগেই ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। এবার এ বোর্ডে পাশের হার ৫৯ দশমিক ৮ শতাংশ। যা গতবার এই হার ছিল ৭০ দশমিক ১৪ শতাংশ।

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্র হানায়, বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থী ছিল ১৪ হাজার ২৫৪ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১৪ হাজার ১২২ জন। পাশ করেছে ১০ হাজার ৫৭৯ জন। এ বিভাগে পাশের হার ৭৪.৯১ শতাংশ, যার মধ্যে ছেলেদের হার ৭৩.৮৩ শতাংশ ও মেয়েদের হার ৭৬.৪৭ শতাংশ।

মানবিক বিভাগে মোট পরীক্ষার্থী ছিল ৪১ হাজার ১৯৪ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৪০ হাজার ৬৮৩ জন। পাশ করেছে ২০ হাজার ৯০৮ জন। এ বিভাগে পাশের হার ৫১.৩৯ শতাংশ, যার মধ্যে ছেলেদের হার ৫০.০৩ শতাংশ ও মেয়েদের হার ৫২.১০ শতাংশ।

ব্যবসা শিক্ষা বিভাগে মোট পরীক্ষার্থী ছিল ৪৫ হাজার ৬৩২ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৪৫ হাজার ১৬১ জন। পাশ করেছে ২৮ হাজার ২৯১ জন। এ বিভাগে পাশের হার ৬২.৬৪ শতাংশ, যার মধ্যে ছেলেদের হার ৫৯.৬১ শতাংশ ও মেয়েদের হার ৬৬.৮৪ শতাংশ।

তিনটি বিভাগে মোট পরীক্ষার্থী ছিল ১ লক্ষ ১ হাজার ৮০ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৯৯ হাজার ৯৬৬ জন। পাশ করেছে ৫৯ হাজার ৭৭৮ জন। তিনটি বিভাগে মোট পাশের হার ৫৯.৮০ শতাংশ, যার মধ্যে ছেলেদের হার ৫৯.৩১ শতাংশ ও মেয়েদের হার ৬০.২৬ শতাংশ।

রোববার (৯ আগস্ট) সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সারাদেশের ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার কুমিল্লা বোর্ডে এ প্লাস পেয়েছে ১ হাজার ৪৫২ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৭৫৪ জন ও ছাত্রী ৬৯৮ জন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি