শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বীর মুক্তিযোদ্ধা মোঃ হুমায়ুন কবির মজুমদার স্মরণে কুমিল্লা ক্লাবে আজ শোকসভা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৮.২০১৫

Untitled-1

প্রেস বিজ্ঞপ্তি||

শুক্রবার বাদ মাগরিব (সন্ধ্যা ৭টায়) কুমিল্লা ক্লাবের সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ হুমায়ুন কবির মজুমদার এর স্মরণে ও তাঁর আত্মার মাগফেরাত কামনায় কুমিল্লা ক্লাব ভবনে এক শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত শোকসভা ও দোয়া মাহফিলে কুমিল্লা ক্লাবের সম্মানিত সদস্যদের ও মরহুমের পরিবারবর্গকে যথাযথ সময়ে উপস্থিত থেকে মরহুমের আত্মার প্রতি সম্মান প্রদর্শণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবদুল হান্নান ও কল্যাণ সম্পাদক মাহাবুব আলম বাবু। উল্লেখ্য গত ১৬ জুলাই বৃহস্পতিবার মোঃ হুমায়ুন কবির মজুমদার ইন্তেকাল করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি