তাওহিদ হোসেন মিঠুঃ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার গান্দাসি এলাকা থেকে একটি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ মোঃ ইউসুফ (৩৮) নামের এক যুবককে আটক করেছে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।
শুক্রবার ভোরে র্যাব-১১ সদস্যরা তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
আটক হওয়া মোঃ ইউসুফ (৩৮) নাঙ্গলকোট উপজেলার গান্দাসি এলাকার মৃত রুহুল আমিনের ছেলে।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিদর্শক (এসআই) ভুলু মিয়া অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।


















































