শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নাঙ্গলকোটে বিদেশী পিস্তলসহ এক যুবক আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৮.২০১৫

090101_arrest_logo

তাওহিদ হোসেন মিঠুঃ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার গান্দাসি এলাকা থেকে একটি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ মোঃ ইউসুফ (৩৮) নামের এক যুবককে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

শুক্রবার ভোরে র‌্যাব-১১ সদস্যরা তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

আটক হওয়া মোঃ ইউসুফ (৩৮) নাঙ্গলকোট উপজেলার গান্দাসি এলাকার মৃত রুহুল আমিনের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিদর্শক (এসআই) ভুলু মিয়া অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি