শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামের নানকরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৮.২০১৫

1820131105171200

বেলাল হোসাইনঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে বাস চাপায় চৌধুরী মিয়া (২৮) নামে এক সিএনজি অটোরিক্সা চালক নিহত হয়েছেন।
রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত চৌধুরী মিয়া নাঙ্গলকোট উপজেলার জোড্ডা গ্রামের আবু তাহেরের ছেলে।
চৌদ্দগ্রাম থানা সুত্র জানান, জেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নানকরা এলাকায় রোববার সাড়ে ১০ টায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি বাসের সাথে বিপরীতমুখী সিএনজি চালিত অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিক্সা চালক চৌধুরী মিয়া ঘটনাস্থলেই নিহত হন।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি