শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বৃহস্পতিবার বুড়িচং-ব্রাক্ষণপাড়া উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৮.২০১৫

Copy of hortal_2301_15-thumbnail

আশিকুর রহমান সোহেলঃ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাংবাদিক শওকত মাহমুদের গ্রেফতারের প্রতিবাদে বুড়িচং-ব্রাক্ষণপাড়া উপজেলায় আগামী বৃহস্পতিবার সকাল-সন্ধা হরতাল ডেকেছে উপজেলা বিএনপি ।

কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক মোস্তাক মিয়া হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৮ আগষ্ট) বিকেল ৩ টায় উপজেলা বিএনপি এ হরতালের ডাক দেয়।

উল্লেখ্য যে, মঙ্গলবার সকালে কুমিল্লার ব্রাক্ষণপাড়া উপজেলার বাসিন্দা সাংবাদিক শওকত মাহমুদকে ঢাকায় গ্রেফতার করেন ডিবি পুলিশ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি