স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা ইউনিয়নের মানিকমুড়া গ্রামে একটি মসজিদের দানবাক্স চুরি করে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসীর গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় (২৭) এক যুবক মারা গেছেন।
শুক্রবার (২৮ আগস্ট) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নাঙ্গলকোট থানার ইন্সপেক্টর (তদন্ত) সালাউদ্দিন আল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


















































