রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


উয়েফা বর্ষসেরা মেসি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৮.২০১৫

messi_820735824

স্পোর্টস ডেস্কঃ

আবারো উয়েফার বর্ষসেরার পুরস্কার পেলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। বৃহস্পতিবার (২৭ আগস্ট) মোনাকোতে চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠানে মেসির হাতে তুলে দেওয়া হলো ইউরোপের বর্ষসেরা পুরস্কারের ট্রফি।

এ ট্রফি জিততে মেসিকে লড়তে হয়েছে রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো আর বার্সা সতীর্থ উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজের বিপক্ষে।

গত দুই বছর মেসিকে টপকে ফিফা বর্ষসেরার পুরস্কার জিতেছিলেন রোনালদো। তবে, গত মৌসুমে অসাধারণ পারফর্ম করে কাতালানদের ট্রেবল শিরোপা পাইয়ে দেবার পুরস্কারটাই যেন মেসি পেলেন।

সুয়ারেজকে টপকে গেছেন রোনালদো। ফলে, রিয়াল তারকার পরেই অবস্থান নিয়েছেন বার্সা তারকা।

২০১১ সালের পর চার বছর অপেক্ষা শেষে আবারও ইউরোপ সেরা হলেন মেসি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি