বৃহস্পতিবার,২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কাজী জাফরের সেই টকশোটি আর হলোনা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৮.২০১৫

news-pic1

ডেস্ক রিপোর্টঃ

সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের টকশোটি আর হলোনা। তার ইচ্ছে ছিল তুহিন মালিকের সঙ্গে একটি টেলিভিশনে টকশোতে অংশ নেবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুহিন মালিকের একটি স্ট্যাটাস থেকে এ তথ্য জানা গেছে।

তুহিন মালিকের স্টাটাসটি তুলে ধরা হলো- ‘টকশোতে যাওয়ার আগে বেশিরভাগ সময়ই জানা যায়না আজ কার সাথে বসতে হবে। ২০১৩ সালের ১৬ই জুলাই একুশে টিভিতে এই টকশোতে আমার সাথে ছিলেন কাজী জাফর আহমেদ।

দেখামাত্রই উনি আমাকে জানালেন, তিনি নাকি আজ কতৃর্পক্ষকে আমার সাথে বসার শর্ত দিয়েই এসেছেন। এটাই ছিল কাজী জাফর আহমেদ সাহেবের সাথে আমার প্রথম পরিচয়।

দেশের একজন সাবেক প্রধানমন্ত্রী আমার মত একজন সাধারণ মানুষকে যে অসাধারণ সম্মান দেখিয়েছেন এবং তার দুচোখে যে অকৃতিম স্নেহময়তার প্রমান পেয়েছি, আজ তার মৃত্যুতে কেন যেন মনে হচ্ছে আমি নিজের খুব আপন কাউকে আজকে হারিয়ে ফেললাম।

আর কখনই কোন টকশো করা হয়নি তার সাথে। তবে যতদিনই দেখা হয়েছে ততদিনই উনি আমার সাথে তৃতীয় মাত্রায় একটি টকশো করার প্রবল ইচ্ছার কথা জানিয়েছেন।

তার এই ইচ্ছা পুরন হয়নি। তিনি চলে গেছেন, যেখানে পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ মানুষরা চলে গেছে। রাজনীতির সকল হিসাব-নিকাশ, দেনা-পাওনার উর্ধ্বে পৃথিবীর সব পদ-পদবী ছাড়াই সবার মত তাকেও আজ একই গন্তব্যে চলে যেতে হলো।

উনি রাজনীতিবিদ হিসেবে কেমন ছিলেন তা জানিনা, তবে মানুষ হিসেবে নিঃসন্দেহে ভালো একজন আত্মার অধিকারী ছিলেন’।

মন্ত্রমুগ্ধের মত মানুষকে কাছে টানার জাদুকরী এক ব্যাক্তিত্বের গুন ছিল তার মধ্যে। দয়াময় আল্লাহ যেন উনাকে বেহেশতের শ্রেষ্ঠ নেয়ামত দান করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি