বেলাল হোসাইন, চৌদ্দগ্রামঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের সুবর্ণপুর গ্রামে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে হাবিবুর রহমান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ আগষ্ট) বেলা ১১ টায় এ দুঘর্টনা ঘটে।
নিহত হাবিবুর রহমান ওই এলাকার জাফর আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বাড়ির পাশে খেলতে পুকুরের পানিতে পড়ে ডুবে শিশুটির মৃত্যু হয়।
চৌদ্দগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আহমেদ জানান, এ বিষয়ে কেউ আমাদের অবহিত করেনি।

















































