শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুবি ছাত্রলীগের সভাপতির বক্তব্যের প্রতিবাদ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৮.২০১৫

 

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আলিফের বক্তব্যের প্রতিবাদ জানালো বিশ্ববিদ্যালয় সংলগ্ন সালমানপুরের সর্বস্তরের জনগন। শনিবার এলাকাবাসীর পক্ষ থেকে এক লিখিত বক্তব্যের মাধ্যমে এ প্রতিবাদ জানানো হয়।

লিখিত বক্তব্যে স্বাক্ষর করেন এলাকার সর্দার মো. আক্তার হোসেন ও আবুল কাসেম।

লিখিত বক্তব্যে তারা বলেন, “গত ২৮ আগষ্ট দিবাগত রাত্রে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিজেদের দু গ্রুপের মধ্যে সংঘর্ষেও পর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আলিফ বিভিন্ন গনমাধ্যমে যে মিথ্যা বানোয়াট বক্তব্য প্রদান করেছেন আমরা এলাকাবাসী তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বক্তব্যে আরো বলা হয়, “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার পর থেকে ছাত্রদের দ্বারা আমরা এলাকাবাসী বিভিন্ন ভাবে হয়রানির স্বীকার হয়েছি। এর মধ্যে আমাদের অনেকের বাড়ী ঘর পুড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের কতিপয় ছাত্র নামের সন্ত্রাসী। এটা আমরা কখনো আসা করি না।”

বক্তব্যে বলা হয়, “কিছু দিন আগে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের নেতৃত্ব পরিবর্তন হলেও পুর্ববর্তী নেতৃবৃন্দের মত আমরা এখনো বিভিন্ন ভাবে তাদের দ্বারা হয়রানির স্বীকার হচ্ছি। এর মধ্যে গত ২৮ আগষ্ট বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ চলার সময় আমাদের এলাকার ৪ জন আহত হয়েছেন যারা কাজ শেষে বাড়ি ফিরতে ঐ পথ ব্যবহার করছিলেন।”

লিখিত বক্তব্যে এলাকাবাসী প্রশ্ন করেন, “কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মাহমুদুর রহমান মাসুমের পুনারাবৃত্তি কি বর্তমান সভাপতি নাজমুল হাসান আলিফের দ্বারা প্রতিপলিত হচ্ছে?” আমরা কি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জমি দিয়ে এখন তাদের দ্বারা প্রতিনিয়ত লাঞ্চিত হব??

উল্লেখ্য, গত ২৮ আগষ্ট দিবাগত রাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু গ্রুপের মধ্যে সংঘর্ষ হবার পর গনমাধ্যমে এলাকাবাসীর বিপক্ষে বক্তব্য প্রদান করেছেন বলে অভিযোগ করেন বিশ্ববিদ্যালয় সংলগ্ন সালমানপুরের সর্বস্তরের এলাকাবাসী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি