ইমতিয়াজ আহমেদ জিতুঃ
নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি বলেছেন, পেট্রোল বোমা মেরে মানুষ খুনের দায়ের খালেদা জিয়ার বিচার এই বাংলাদেশের মাটিতে হবে । তার কোন মাফ নেই।
১২টি গুরুত্বপূর্ণ নৌ পথের খনন শীর্ষক প্রকল্পের আওতায় মেঘনার মুখ-দাউদকান্দি নৌ পথ খনন কাজের শুভ উদ্ধোধন উপলক্ষে রোববার (৩০ আগষ্ট) সন্ধ্যা ৬ টায় দাউদকান্দির মেঘনা-গোমতি সেতুর পাশে আয়োজিত আলোচনা সভায় প্রধাণ অতিথি হিসেবে বক্তব্যকালে মন্ত্রী এ কথা বলেন।
নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেছেন, একটা কথা আছে । ফান্দে পড়িয়া বগা কান্দেরে । খালেদা জিয়ার অবস্থা এখন ফান্দে পড়িয়া বগা কান্দের মত। এখন খালেদা বিচার হবে। বিএনপি খুনির দল আর জামায়াত খুনি ও ধর্ষণের দল। তাদের কাছে গণতন্ত্র আশা করা যায় না।
এ সভায় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা-১ আসনের (দাউদকান্দি-মেঘনা) সাংসদ মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূইয়া এমপি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক (জি) ,এন ইউপি, এনডিসি, পিএসসি, দাউদকান্দির উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন, মেঘনা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম, দাউদকান্দির পৌরসভার মেয়র আব্দুস সাত্তার প্রমুখ।


















































