শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাষ্ট্রীয় মর্যাদায় কাজী জাফর চিরনিদ্রায় শায়িত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৮.২০১৫

3

এইচ এম মহিউদ্দিন ও বেলাল হোসাইনঃ
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া কলেজ মাঠে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক প্রধাণমন্ত্রী কাজী জাফর আহমেদ এর চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় নিজ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে । উপজেলা নির্বাহী অফিসার দেবময় দেওয়ান থানা পুলিশ রাষ্ট্রীয় মর্যাদাস্বরূপ গার্ড অব অনার প্রদান করা হয়।
শনিবার (২৯ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৬ টায় কাজী জাফরের চতুর্থ জানাজা শেষে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে চিওড়ার নিজ পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে। জানাজায় অংশ নেন ফেনি পৌরসভার মেয়র আলাউদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা।
এর আগে শনিবার বেলা পৌণে ১২ টায় প্রথমে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কাজী জাফরের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন কুমিল্লা সদর সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, কাজী জাফর সমর্থিত জাপার মহাসচিব মোস্তফা জামাল হায়দার , ভাইস চেয়ারম্যান এয়ার আহমেদ সেলিম , জেলা দক্ষিণ বিএনপির সহ-সভাপতি সাবেক এমপি মাহবুব প্রমুখ।

DSC_1384
দুপুর সোয়া ১ টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজি এলাকায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি মনিরুল হক চৌধুরীসহ বিএনপি ও জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীরা।
দুপুর সোয়া ২ টায় চৌদ্দগ্রাম ঈদগাহ মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি তাহের পলাশী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লুৎফুর রহমান হেলালসহ চৌদ্দগ্রাম উপজেলার জাতীয় পার্টির নেতাকর্মীসহ প্রায় ৫ হাজার সাধারণ জনগণ অংশ নেন।

kazi jafar-guard of
শুক্রবার সকাল সোয়া ৮ টায় টঙ্গীর মিল গেটের ইস্তেমা ময়দান সংলগ্ন মসজিদে তার প্রথম নামাজে জানাজা ও সকাল ১১টা ০৫ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়।
এরপর দুপুর ২টা ০১ মিনিটে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের তৃতীয় জানাজ সম্পন্ন হয় এবং বাদ আছর আজাদ মসজিদে চতুর্থ জানাজা শেষে মরদেহ তার গুলশানের নিজ বাস ভবনে রাখা হয়। পরে সকালে কুমিল্লা নেওয়া হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৭টায় গুলশানের নিজ বাসভবনে (রোড- ৬৮, বাসা- ২) হৃদরোগে আক্রান্ত হন কাজী জাফর আহমেদ। এরপর দ্রুত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, প্রবীণ রাজনীতিবিদ ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জনাব কাজী জাফর আহমদের ৭ম জানাজার নামাজ উনার নিজ নির্বাচনী এলাকা এবং জন্মস্থান চৌদ্দগ্রামে অনুষ্ঠিত হয়েছে। চৌদ্দগ্রাম কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে শনিবার বাদ যোহর আয়োজিত উক্ত নামাজে জানাজাতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় চৌদ্দগ্রাম উপজেলা ২০ দলীয় জোটের আহবায়ক ও উপজেলা বিএনপি’র সভাপতি জি.এম তাহের পলাশী, উপজেলা বিএনপির সেক্রেটারী সাজেদুর রহমান মোল্লা হিরন, উপজেলা জাতীয় পার্টির নেতা খায়েজ আহাম্মদ ভূঁইয়া, আবুল কাশেম চেয়ারম্যান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহফুজুর রহমান, উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক মোঃ বেলাল হোসাইন সহ বিভিন্ন রাজনৈতিক দলের উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে ঝড় বৃষ্টি উপেক্ষা করেই হাজারো মানুষের ঢল নামে কাজী জাফরের জানাযার নামাজে। সকাল ১২ ঘটিকা থেকেই উপজেলার বিভিন্ন প্রান্তের হাজারো মানুষ অপেক্ষা করতে থাকে কখন জাতীয় বীর কাজী জাফরের লাশ আসবে আর কখন চৌদ্দগ্রামের মাটি ও মানুষের নেতাকে শেষ বারের মতো এক পলক দেখবে। যোহরের নামাজের পর যখনই লাশ আসে তখন অপেক্ষমান মানুষের ভিড় ঠেলে লাশ নিয়ে যাওয়াই কষ্টকর হয়ে পড়ে। উপস্থিত অনেকেই প্রিয় নেতার প্রতি কান্না কাটি করে শোক প্রকাশ করতে দেখা যায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি