শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » সারা দেশে ৫৩টি নৌ-পথ খননে ১১ হাজার ৪৭০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে -নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান


সারা দেশে ৫৩টি নৌ-পথ খননে ১১ হাজার ৪৭০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে -নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৮.২০১৫

Comilla Nou-Montri Shahjahan Kahan news 30 Aug 15- 04
ইমতিয়াজ আহমেদ জিতু।।
নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, আমাদের নদী গুলো ভরাট হয়ে যাওয়ায় পানি ধারনের ক্ষমতা কমে গেছে। এজন্য সামান্য বৃষ্টিতে পানি উপচে উঠে বন্যার সৃষ্টি হয়। দেশের ৫৩টি নৌ-পথ খনন কাজ শুরু হয়েছে। এ কাজগুলো শেষ হলে এদেশে আর বন্যা থাকবে না।
১২টি গুরুত্বপূর্ণ নৌ পথের খনন শীর্ষক প্রকল্পের আওতায় মেঘনার মুখ-দাউদকান্দি নৌ পথ খনন কাজের উদ্বোধন শেষে রোববার (৩০ আগষ্ট) সন্ধ্যা পৌণে ৬ টায় দাউদকান্দির মেঘনা-গোমতি সেতু এলাকায় সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান এমপি এ কথা বলেছেন।
মন্ত্রী আরো বলেন, দেশের ২৪ হাজার কিলোমিটার নৌ-পথের মধ্যে এখন রয়েছে মাত্র ৩,৬০০ কিলোমিটার নৌপথ। বাকী গুলো ভরাট হয়ে গেছে। ভরাট হওয়া নৌ-পথ গুলোকে খননের জন্য প্রধানমন্ত্রী ১১ হাজার ৪শত ৭০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছেন। এর অংশ হিসেবে মেঘনা-গোমতী সেতু ড্রেজিং কাজ শুরু হয়েছে।
এসময় কুমিল্লা-১ (দাউদকান্দি) এর সংসদ সদস্য মেজর জেনারেল (অব) সুবিদ আলী ভুইয়া, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব) মোহাম্মদ আলী সুমনসহ প্রশাসনে উর্ধ্বতন কর্মকর্তা ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি