শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা ইপিজেডে বিএমটি ইন্টারন্যাশনালে শ্রমিক বিক্ষোভ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৯.২০১৫

Epz-pic
ইমতিয়াজ আহমেদ জিতু।।

কুমিল্লা ইপিজেডের জ্যাকেট প্রস্তুতকারক কোম্পানি বিএমটি ইন্টারন্যাশনালের তিনটি বিভাগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সোমবার (৭ সেপ্টেম্বর) এ ঘোষণায় কোম্পানিতে কর্মরত তিন শতাধিক শ্রমিক জুন মাসের ওভারটাইম কাজের পারিশ্রমিক, বেতন ও বোনাসের দাবিতে কুমিল্লা ইপিজেড ও কুমিল্লা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল-মানববন্ধন করেছে।

এর আগে, চলতি বছরের ১০ জুলাই এ কোম্পানির সাতশ’ শ্রমিক বেতন-বোনাসের দাবিতে আন্দোলন করেছিলো। পরে, বিদায়ী ইপিজেড জিএম আবদুস সোবহানের প্রতিশ্রুতিতে তারা আন্দোলন থেকে সরে আসে।

বিএমটি ইন্টারন্যাশনালের মানবসম্পদ কর্মকর্তা এস আর আজাদ  জানান, এ কোম্পানির ১০টি বিভাগের মধ্যে ৩টির উৎপাদন বন্ধ ঘোষণা করেছে মালিক কর্তৃপক্ষ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেওয়া হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি