শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ফেনী সরকারী কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীন বরণ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৯.২০১৫

feni collage-3

সংবাদ বিজ্ঞপ্তি ঃ
২০১৪-১৫ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের পদচারণায় রবিবার (৬ সেপ্টেম্বর ) রমরমা পরিবেশ বিরাজ করেছিল ফেনী সরকারী কলেজে। দিনব্যাপী বর্নাঢ্য আয়োজনে মুখরিত ছিল কলেজের রাষ্টবিজ্ঞান বিভাগ। নবীনদের বরণের পাশাপাশি ছিল বিদায়ের সুর। আনুষ্টানিকভাবে বিদায় দেয়া হয়েছে ২০১১-১২ শিক্ষা বর্ষের মাস্টার্স শেষ বর্ষ ও ২০০৯-১০ শিক্ষা বর্ষের অনার্সে শিক্ষার্থীদের।

সকাল ১১টায় দিনব্যাপী আয়োজন শুরু হয়ে প্রথম ধাপে নবীনদের বরণ, বিদায়ী শিক্ষার্থীদের বিদায় দেয়া হয়। দুপুরের পর ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের অংশ গ্রহনে পরিবেশণ করা হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ।

বিভাগীয় প্রধান সফিকুর রমমানের সভাপতিত্বে, সহযোগী অধ্যাপক আকতার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে উক্ত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, ফেনী সরকারী করেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ ।

feni collage-2
বিশেষ, অতিথি ছিলেন, উপাধ্যক্ষ মোহাম্মদ আবু নছর ভ’ঞাঁ, খাগড়াছড়ি সরকারী কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও ফেনী সরকারী কলেজরে সাবেক সহযোগী অধ্যাপক মোঃ কামাল হোসেন মজুমদার, ফেনী সরকারী কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক আমিনুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাশক মোর্শেদা আক্তার।

feni collage -1
অনুষ্টানে বক্ত্য রাখেন, নবাগত শিক্ষার্থী নিষাদ আদনান, বিদায়ী শিক্ষার্থী মুহাম্মদ ইলিয়াস, মার্স্টার্স নবাগত আমজাদ হোসেন, মার্স্টর্স বিদায়ী এম এস আলম ভ’ঞাঁ অপু প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি