শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সালমানের পরের ছবিতে নায়িকা ক্যাটরিনা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৯.২০১৫

image_137669_0

বিনোদন ডেস্ক ঃ

ফের একসঙ্গে ছবি করবেন সালমান-ক্যাটরিনা? বলিউডে জোর গুঞ্জন, সালমানের পরের ছবিতে নায়িকা ক্যাটরিনা কাইফ। অন্তত এমনটাই চাইছেন ‘দাবাং খান’। অতুল অগ্নিহোত্রির পরের ছবিতে অভিনয় করছেন সালমান। সেখানেই তার বিপরীতে নায়িকার ভূমিকায় ক্যাটরিনাকে পছন্দ তার। ‘ভাইজান’-এর  কথায়, ‘‘অতুলের পরের ছবিতে আমি কাজ করছি। সেখানে ক্যাটরিনার সঙ্গে অভিনয় করতে চাইব। তবে ও রাজি হবে কি না জানিনা।’’

কিন্তু সালমানের সঙ্গে অনস্ক্রিন রোমান্সে কেন রাজি হবেন না ক্যাট সুন্দরী? আসলে ২০০৩-এ বলিউডে কেরিয়ারের শুরুতে তাকে খুব সাহায্য করেছিলেন সালমান। শোনা যায় এর পর তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কও তৈরি হয়েছিল। কিন্তু তা এখন অতীত। এখন রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক রয়েছে ক্যাটের। হয়তো কিছুদিনের মধ্যে বিয়েও সেরে ফেলবেন তারা। তাই প্রাক্তন প্রেমিকের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে আর স্বচ্ছন্দ নন ক্যাটরিনা। ২০১২-এ ‘এক থা টাইগার’এ শেষ বার পর্দায় দেখা গিয়েছিল তাদের। ক্যাটরিনা এই ছবিটি করতে রাজি হলে এই নিয়ে পঞ্চম ছবিটি করবেন সালমান-ক্যাটরিনা জুটি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি