বৃহস্পতিবার,২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৯.২০১৫

comilla acci-pic-10.9.15
বেলাল হোসাইনঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের নোয়াবাজার এলাকায় চট্রগ্রামগামী গ্রীন লাইন ভলবো পরিবহনের বাসের চাপাঁয় মোঃ ওলী উল্লাহ (৪৩) নামের এক শ্রমিক নেতা নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮ টায় এ দুঘর্টনা ঘটে।

নিহত ওলী উল্লাহ উপজেলার কালিকাপুর ইউনিয়নের পূর্ব কাশিপুর গ্রামের হাফেজ আবু তাহেরের ছেলে এবং মহাসড়কের নোয়াবাজার সংলগ্ন ষ্টীল মিলের শ্রমিক।

স্থানীয় সূত্র জানায়, ষ্টীল মিলের কর্মস্থলে যাওয়ার সময় রাস্তা পারাপারের এক পর্যায়ে দ্রুতগামি ভলবো বাসের (ঢাকা মেট্রো-ব-১৪-১১৬৫) ঘটনাস্থলেই শ্রমিকের নিহত হয়।

নোয়াবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট নাজিম উদ্দিন জানান, ভলবো গাড়িটিকে আটক করা হয়েছে ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি