বেলাল হোসাইন, চৌদ্দগ্রামঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে গলায় ফাঁস দিয়ে নাসরিন বেগম (২২) নামের এক নববধুর মৃত্যু হয়েছে।
বুধবার সকালে উপজেলার উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত নাসরিন ওই গ্রামের মোঃ রোবেল হোসেনের স্ত্রী এবং পাশ্ববর্তী সদর দক্ষিন উপজেলার রাজেশপুর গ্রামের শাহ আলমের মেয়ে।
নিহতের স্বামীর বড় ভাই মোঃ শাহ আলম জানান, সকালে নাসরিনের কক্ষে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম ফরহাদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ফাসিঁতে ঝুলন্ত অবস্থায় আমরা লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।


















































