বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিদেশে উত্তরাধিকারী নিয়ে হাসিনা-খালেদার ব্যস্ততা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৯.২০১৫

aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa-400x220

 

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী দিনের জন্য তাদের উত্তরাধিকারীদের তৈরি করছেন। দেশে বিদেশে বিভিন্ন মহলের মানুষের সঙ্গে তাদের পরিচয় করানোর পাশাপাশি তাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকেও উপস্থিত রাখছেন। এই দিক থেকে দুই নেত্রী এগিয়ে চলেছেন সমানতালে।

সূত্র জানায়, দুই নেত্রীর আগামী দিনের উত্তরাধিকারীদের মধ্যে যারা রাজনৈতিকভাবে হাল ধরতে পারেন এই মধ্যে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের নাম রয়েছে সর্বাগ্রে। বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত হবেন কিনা বিষয়টি এখনও প্রকাশ্যে কখনো বলেননি। তিনি রাজনীতির সঙ্গে ও দলের সঙ্গে এখনও পর্যন্ত জড়িত হননি। তিনি জড়িত হলে হয়তো শেখ হাসিনা ভিন্নভাবে চিন্তা করতে পারেন।

এদিকে বেগম খালেদা জিয়ার উত্তরাধিকারী হিসাবে রয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। দুই নেত্রীরই তারা বড় সন্তান। সেই সুবাদে তাদের প্রাধান্য বেশি। তবে তারেক রহমান রাজনীতিতে ইতোমধ্যে দলের নেতা কর্মীদের মধ্যে জায়গা করে নিয়েছেন। তিনি মায়ের সঙ্গে দলের জন্য কাজ করছেন বেশ কয়েকবছর। জয় মায়ের সঙ্গে রাজনৈতিকভাবে দলের গুরুত্ব¡পূর্ণ পদে থেকে কাজ করার সুযোগ এখনও না পেলেও মায়ের উপদেষ্টা হিসাবে কাজ করছেন বেশ কয়েকবছর। সেই সুবাদে তারাই দুই জনই নানাভাবে পরিচিত। তবে এখন দিন যত যাচ্ছে তাদের গুরুত্ব বাড়ছে। এবারও সেটাও আরো বেশি পরিলক্ষিত হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে তার সঙ্গে রয়েছেন তার পুত্র এবং তার আইটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনিও বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন মা, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে। ঈদের দিনে শেখ হাসিনা নিউইয়র্কের একটি হোটেলে ঈদের শুভেচছা বিনিময় করেন। সেখানে জয়ও পাশে থেকে তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আব্দুল মোমেন ও তার স্ত্রীর আমন্ত্রণে নৈশ ভোজেও যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময়ে জয়ও সেখানে আমন্ত্রিত অতিথি ছিলেন। সেখানে বিভিন্ন গুরুত্বপূর্র্ণ নেতা ও ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সেখানেও প্রধানমন্ত্রীর সঙ্গে জয় সকলের সঙ্গে ঈদের শুভেচছা বিনিময় করেন।

এছাড়াও সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে প্রধানমন্ত্রী জাতিসংঘে যোগ দেওয়ার জন্য এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখানে বিশ্বের অনেক দেশের সরকার প্রধান ও রাষ্ট্রপ্রধানও অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। তাদের অনেকের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হচ্ছে। ওই সব বৈঠকৈও থাকছেন জয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শেখ হাসিনার বৈঠক হয়েছে। ওই বৈঠকের আগে জয়ও মোদির সঙ্গে করমর্দন করেন ও কথা বলেন। এই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়ের প্রশংসা করেন ও তার সম্পর্কে মোদিকে গুরুত্বপূর্ণ তথ্য দেন। জাতিসংঘের বিভিন্ন অনুষ্ঠানেও যোগ দিচ্ছেন জয়।

সূত্র জানায়, জয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপর তেমনভাবে প্রভাব খাটান না। তবে ওই নেতারা জয়কেই মনে করেন তাদের নেত্রীর পরের হবু নেতা হিসাবে। সেই হিসাবে সেখানকার আওয়ামী লীগের প্রেসিডেন্ট সহ অন্যান্য নেতারা জয়ের সঙ্গে যোগাযোগ রাখেন ও বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন। বিদেশে এর আগেও জয় প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়েছে। এর আগে ওবামা ও মিশেল ওবামার সঙ্গে যখন শেখ হাসিার বৈঠক হয়েছিল ওই সময়ে জয়কে নিয়ে যান। ওবামা ও মিশেল জয়ের প্রশংসাও করেন। ধীরে ধীরে জয় বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে সম্পর্ক গড়ে তুলছেন।

সূত্র জানায়, কেবল বিদেশে নয় দেশেও সজীব ওয়াজেদ জয় ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময়ে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকেন। বিভিন্ন নেতা কর্মী, সমর্থক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এই সময়ে জয়ের স্ত্রী কখনো কখনো যোগ দেন। শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলও থাকেন তার পরিবারের সদস্যদের নিয়ে।

সূত্র জানায়, বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে জয় দেশে বিদেশের বরেণ্য ব্যক্তিত্বদের সঙ্গে পরিচিত হচ্ছেন ও সম্পর্ক স্থাপন করার সুযোগ পাচ্ছেন। আগামী দিনে তিনি যাতে রাজনৈতিকভাবে কেন দায়িত্ব পালন করলে সুবিধা হয় সেই বিষয়টি শেখ হাসিনার বিবেচনায় রয়েছে। এদিকে জয়কে যেমন সামনে নিয়ে আসছেন শেখ হাসিনা তেমনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও তার উত্তরাধিকারী তারেক রহমানকে সাথে সাথে রাখার চেষ্টা করেছেন বেশ কয়েকবছর ধরেই। এটা করে তিনি এটাও অবস্থান করিয়েছেন যে তার পরে বিএনপির উত্তারিধারী ও বিএনপির হাল ধরবেন তারেক রহমান। এনিয়ে কোন প্রশ্নের সুযোগও তিনি রাখেননি। প্রথমত তারেক রহমান তার বড় ছেলে সেই হিসাবে তার উত্তরাধিকারীতো অছেন। এর বাইরে তাকে বেশ কয়েক বছর আগে দলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০০৯ সালে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান করেন। আগামী কাউন্সিলে তাকে কো চেয়ারম্যান করারও চিন্তা ভাবনা চলছে। তারেক রহমানে খালেদা জিয়ার পাশাপাশি বেশ কয়েক বছর ধরেই দলের বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত দিচ্ছেন। বিভিন্ন স্তরের নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ করছেন। বিভিন্ন সমাবেশে বক্তৃতাও করছেন। দেশের নেতাদেরও পরামর্শ দেন। আন্দোলনের পরকল্পনা করছেন তা সফলেও উদ্যোগ নিচ্ছেন। বিএনপির নেতারা এটা বুঝে গেছেন কোন কারণে খালেদা জিয়া দলের দায়িত্ব না থাকলে তারেক রহমানই হবেন দলের চেয়ারপারসন। সেটা সিনিয়র কয়েকজন নেতা পুরোপুরি মেনে নিতে না পারলেও কারো কারো কিছুটা ক্ষোভ থাকলেও তারা সেটা প্রকাশ্যে বলতে পারছেন না। বিকল্প না থাকায় তা মেনেই নিয়েছেন।

সূত্র জানায়, খালেদা জিয়া চান তারেক রহমান রাজনীতিতে সব সময় আলোচনায় থাক। তারেক রহমান ২০০৯ সালে বিদিশে গেলেও তিনি সব সময়ই রয়েছেন আলোচনায়। সেটা নানাভাবেই। রাজনীতিতে থাকতে হলে আলোচনায় থাকতে হবে সেটাই তিনি মনে করেন। সরকার তারেক রহমানকে আগামী দিনের হুমকি মনে করেন বলেও খালেদা জিয়ার ধারণা। এই কারণে তাকে সরকার মাইনাস করতে চায় সেই খবরও তার কাছে রয়েছে। এই কারণে তিনি তাকে সামনে রাখতে চান।

এবারও এর ব্যতিক্রম হয়নি। খালেদা জিয়া এবার প্রথমবারের মতো লন্ডনে ঈদ উদযাপন করেছেন। সেখানে যুক্তরাজ্য সহ ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশগুলো থেকে বিএনপির নেতা কর্মী ও সমর্থকরা এসেছেন। তাদের সঙ্গে বিশাল পরিসরে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন খালেদা জিয়া। এই আয়োজনের উদ্যোক্তা লন্ডন বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদক হলেও এর পেছনে ছিলেন তারেক রহমান। তার পরামর্শেই এটা সফলভাবে সম্পন্ন হয়। এদিকে লন্ডনের মতো এত বড় পরিসরে একটা সমাবেশ করাকে তারেক রহমানের সাফল্য হিসাবেই দেখছেন খালেদা জিয়া। তারেক রহমান গত ছয়মাসে যুক্তরাষ্ট্রের বিভিন্ন দেশ সফর করেছেন। সেখানে বিভিন্ন নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি ওই সব দেশের সরকার ও বিরোধি দলে ছেন। এই জন্য তিনি তারেক রহমানকেও ধন্যবাদ জানান। সূত্র জানায়, খালেদা জিয়া লন্ডনে থাকলেও এই সময়ে তিনি বিভিন্ন দিকে যোগাযোগ করছেন। সেটার উদ্যোক্তা তারেক রহমান নিজেই। সব মিলিয়ে আন্তর্জাতিক মহলের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে একটা ইতিবাচক অবস্থা তৈরি করেছেন তারেক রহমান।

খালেদা জিয়া ঈদের শুভেচ্ছা বিনময় অনুষ্ঠানে তার পাশে রেখেছেন তারেক রহমানকে। যাতে করে আগামী দিনে তার যে কোন ধরনের সমস্যা হলে, তাকে সরকার গ্রেপ্তার করলে তারা তারেক রহমানের উপর ভরসা রাখেন। তারেক রহমানের প্রতি সরকারের আক্রোশের কথাও তিনি সবার সামনে তুলে ধরেছেন। পাশাপাশি নিজে বৃক্ততা করার পাশাপাশি তারেক রহমানেরও বক্তব্য দেওয়ার সুযোগ রাখেন। এর আগে তারেক রহমান দেশে থাকতে মায়ের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ে পাশে থাকলেও বক্তব্য রাখতেন না। এবারই প্রথম রাখলেন।

সূত্র জানায়, খালেদা জিয়া গ্রেপ্তার হতে পারেন এই আশঙ্কায় তিনি এখন থেকেই মনে করছেন তকে সরকার গ্রেপ্তার করলে তারেক রহমান দেশে আসতে না পারলেও যাতে করে লন্ডন থেকেই রাজনীতি করতে পারেন ও দল চালাতে পারেন সেটাও চাইছেন।

সূত্র জানায়, তারেক রহমানকেও সরকার নানা ভাবে হয়রানী করতে পারে এমনকি নির্বাচনের সময় তাকে দেশে ফিরতে দিবে না এমন আশঙ্কাও রয়েছে । এই কারণে খালেদা জিয়া গ্রেপ্তার হলে ও তারেক রহমান দেশে ফিরতে না পারলেও যাতে করে বিএনপিতে কোন সমস্যা না হয় এই জন্য বিপদের দিনে হাল ধরতে পারবেন বিএনপির এমন আশা করে তারেক রহমানের স্ত্রী ডা: জোবায়দা রহমানকে পাশে রেখেছেন। ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারা তিনজন একই মঞ্চে পাশাপাশি ছিলেন। সেখান থেকেও খালেদা জিয়া সবার জন্য একটি বার্তা দিয়েছেন।

সূত্র জানায়, দুই নেত্রী এবার বিদেশে ঈদ করেছেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। এরমধ্য দিয়েও স্পষ্ট হয়ে উঠেছে তাদের আগামী দিনের ভবিষ্যৎ উত্তরাধিকারীদের ব্যাপারে। তাদের গুরুত্বও বোঝা যাচ্ছে। ক্রমশ তা আরো বাড়বে বলেও মনে করছেন দুই দলেরই অনেক নেতারা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি