নিজস্ব প্রতিবেদক : পাঁচ দিনের ব্যবধানে দুই বিদেশি নাগরিক হত্যার পর রাজধানীর কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার করতে বিজিবি নামানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বিজিবি ও সোয়াত ছাড়াও কূটনৈতিক পাড়ায় বাড়ানো হয়েছে গোয়েন্দা পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর পাহারা।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও স্বরাষ্ট্রসচিব মোজাম্মেল হক বলেছেন, “গুলশান ও বারিধারার বিভিন্ন সড়কে নিরাপত্তার জন্য নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সোয়াত ও বিজিবির টহল দেবে। তারা মূলত পুলিশকে সহায়তা করবে। এ ছাড়া যতভাবে নিরাপত্তা দেয়া প্রয়োজন বিদেশিদের দেয়া হবে।”
এর আগে শুক্রবার নিরাপত্তা বাড়াতে বিশেষ বাহিনী সোয়াত নামানো হয়। এরা গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল দেবে।
























































