ডেস্ক রিপোর্ট :
বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে আর্জেন্টিনা ও ব্রাজিল হেরেছে। ইকুয়েডরের কাছে হেরেছে আর্জেন্টিনা। আর চিলির কাছে হেরেছে ব্রাজিল। দুই দলই হেরেছে ২-০ গোলে।
আর্জেন্টিনা ও ইকুয়েডরের মধ্যকার খেলাটি হয় বুয়েনস এইরেসে। ইকুয়েডরের পক্ষে এরাজো ও সাইসেদো গোল করেন।
অন্যদিকে ব্রাজিল ও চিলির মধ্যকার খেলাটি হয় সান্তিয়াগোতে। চিলির পক্ষে গোল করেন ভারগাস ও সানচেজ।

























































