শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘ট্রিপল মার্ডার’ মামলায় ৪ জনের যাবজ্জীবন


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১০.২০১৫

Comilla_map_563445438

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার একই পরিবারে তিন জনকে হত্যার (ট্রিপল মার্ডার) ঘটনায় চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১১ অক্টোবর) বেলা সোয়া ৩টার দিকে কুমিল্লা আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নবাবুর রহমান এ কারাদণ্ড দেন।

কুমিল্লার আদালত পরিদর্শক সুব্রত ব্যানার্জি এ তথ্য নিশ্চিত করেছেন।

কারাদণ্ডাদেশ প্রাপ্ত চার জনের মধ্যে দু’জন কারাগারে বন্দি ও বাকি দু’জন পলাতক রয়েছেন। চার আসামীর মধ্যে মোখলেছুর রহমান ও অহিদুর রহমান কারাগারে। পলাতক নোয়াব মিয়া, খোরশেদ আলম

২০০১ সালের ১৭ সেপ্টেম্বর দ্বেবিদার উপজেলার হাড়শাল এলাকার দুলাল চন্দ্র দাস, তার স্ত্রী চারুকলা দাস ও মেয়ে আঁখি রানী দাসকে হত্যার দায়ে আদালত চার জনকে এই কারাদণ্ড দিয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি