বাংলাদেশে দু’জন বিদেশি নাগরিক খুন হওয়ার পর সে নিয়ে দেশটির সরকার এবং বিরোধী দল পরস্পরকে দোষারোপ করেছে। অপরদিকে দুই বিদেশিকে হত্যার পর আইনশৃংখলা বাহিনী ব্যাপকভাবে নিরাপত্তা দিলেও বিদেশিরা সহসা বাংলাদেশকে আস্থায় নিয়ে চলাফেরা করতে পারছেন না তারা। তারা চান রাজনৈতিক ভাবে বাংলাদেশে স্থিতিশীলতা আসুক। এমনই মনে করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক নূরুল আমিন ব্যাপারী বলেছেন, ‘চলমান রাজনীতি ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে মনে হচ্ছে, বাংলাদেশের সামনে কঠিন সময় আসছে। এ সংকট উত্তরণে জাতীয় ঐক্যের বিকল্প নেই এবং ঐক্যের জন্য জাতীয় সংলাপ জরুরি। দেশের সব রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধির সঙ্গে সংলাপে বসে বিদেশীদের আস্তায় আনা উচিৎ। কিন্তু আওয়ামী লীগের নেতারা তারা দেশের এই সংকটকে তারা কোন সংকটই মনে করছে না। তারা বলেছেন কয়েকদিনে মধ্যেই সব স্বাভাবিক হয়ে যাবে।
এই মুহুর্তে দেশে যে বিপদ চলে এসেছে এবং সারা বিশ্বে বাংলাদেশ যে ইমেজ সংকটে পরেছে এতে কারোই কোন সন্দেহ নেই। তাই এখন এই সংকট থেকে বেরিয়ে আসতে জাতীয় সংলাপ জরুরি বলে অনেকে মনে করেন বিশ্লেষকরা। সরকারকেই এ জাতীয় সংলাপের আয়োজন করতে হবে। উদার মানসিকতা নিয়ে অপর বড় দল বিএনপি নেতাদের সাথে বসতে হবে।
মির্জা ফখরুল যে আহবান জানিয়েছেন দেশের স্বার্থে সরকারের তা আমলে নেয়া উচিৎ বলে অনেকে মনে করেন। এই সংলাপে রাখতে হবে এই দেশের অন্যান্য বরেণ্য ব্যক্তিদেরকে। নোবেল জয়ী ড. মুহম্মদ ইউনুস, স্যার ফজলে হোসেন আবেদ, বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন সহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে এই সংলাপ শুরু করা উচিৎ।
আর এই সংলাপের মাধ্যমে দেশে জঙ্গিবাদ দমনে করণীয় এবং কীভাবে গণতন্ত্র ফিরিয়ে আনা যায় এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। কারণ যে দেশে গণতন্ত্র থাকেনা সে দেশই জঙ্গিদের উর্বর ভূমি হয়ে ওঠে। অন্যথায় হঠাৎ এ দেশে এভাবে জঙ্গিবাদের উত্থান ঘটবে কেন?
আর যদি জাতীয় সংলাপের মাধ্যমে সকল সমস্যার সমাধান করা না যায় তাহলে আগামী দিনে পরিস্থিতি যে আরো নাজুক হবে তার আলামত স্পষ্ট হয়ে উঠেছে। তাই সচেতন মহল মনে করেন যেহেতু দেশের জনগণকে এমন কি বিদেশিদেরকেও নিরাপত্তা দেয়া যাচ্ছেনা সেহেতু অবিলম্বে জাতীয় সংলাপ করে দেশে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনা জরুরি। আরো ক্ষতি হওয়ার আগেই ব্যবস্থা না নিলে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় বলা যায় না। কারণ অনেক বিশেষজ্ঞ মনে করেন, ইরাক, সিরিয়া এবং লিবিয়া সহ যে সকল দেশে গণতন্ত্র ছিলনা সেই সকল দেশেই জঙ্গিদের উত্থান ঘটেছে এবং ওই সব দেশ ধ্বংস হয়ে গেছে।
আগারগাঁও বনভবনের হৈমন্তী মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। দুই বিদেশি হত্যার পর আইনশৃংখলা বাহিনীর সদস্যরা কূটনৈতিক এলাকায় সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। সারা দেশেও অবস্থানরত বিদেশিদের নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। প্রথম দিকে বিদেশিদের মধ্যে কিছুটা আতংক থাকলেও এখন তা কেটে গেছে। প্রতিদিনই অনেক বিদেশি বাংলাদেশে আসছেন এবং তারা অবাধে চলাফেরা করছেন। বর্তমানে নিরাপত্তার কোনো ঝুঁকি তারা দেখছেন না।
জঙ্গিবাদ প্রশ্নে বিএনপির জাতীয় ঐক্যের ডাক প্রত্যাখ্যান করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দুই বিদেশী নাগরিক হত্যার পর বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের ডাক দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জঙ্গিবাদ-সন্ত্রাসবাদসহ চলমান সংকট নিরসনে জাতীয় ঐক্য গড়ে তোলা জরুরি।
সব রাজনৈতিক দল ও সচেতন নাগরিকদের নিয়ে এ জাতীয় ঐক্য গড়ে তুলতে সরকারকেই এগিয়ে আসতে হবে। তবে শাসক দল আওয়ামী লীগের যুক্তি, বিএনপিই জঙ্গিবাদের সঙ্গে যুক্ত। তাই তাদের সঙ্গে কোনো ঐক্য হতে পারে না।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের জাতীয় ঐক্যের আহ্বানের একদিন পর দেশের বিভিন্ন স্থানে বক্তৃতায় বিএনপির প্রস্তাব নাকচ করেন সরকারের চার প্রভাবশালী মন্ত্রী ও আওয়ামী লীগের নীতিনির্ধারকরা।
ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এবং দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফও অপর রাজনৈতিক সহকর্মীদের কণ্ঠে একইভাবে সুর মেলান। এ দুনেতা জাতীয় ঐক্যের প্রস্তাব সরাসরি নাকচ করে দেন।
সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, দুই বিদেশি হত্যাকা-ের সঙ্গে বিএনপির সম্পৃক্ততা থাকতে পারে বলেই তারা এ ইস্যুতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। এ ডাকের মাধ্যমে তারা হত্যার দায়ভার ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়। সরকার বিএনপির ফাঁদে পা দেবে না।
রাজধানীর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত আলোচনা সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং শাসক দল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের বলেন, যারা পেট্রলবোমার রাজনীতি করে এবং জঙ্গিবাদের ম“ দেয় তাদের সঙ্গে ঐক্য হতে পারে না। তিনি দুই বিদেশির হত্যাকা-ে পশ্চিমা দেশগুলোর ভূমিকার সমালোচনাও করেন। মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “দু-একটা বিচ্ছিন্ন ঘটনার জন্য বাংলাদেশকে বিপজ্জনক রাষ্ট্র বানানোর পাঁয়তারা চলছে। এ হত্যাকা- দেশীয় রাজনৈতিক ম“পুষ্ট পেশাদার খুনিদের কাজ। আমরা আশ্বাস দিচ্ছি, এ খুনিদের খুঁজে বের করবই।”
একই দিন একই স্থানে অপর এক আলোচনা সভায় খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, জঙ্গিবাদকে যারা সমর্থন ও পৃষ্ঠপোষকতা দেয় তাদের সঙ্গে কোনো জাতীয় ঐক্য নয়। তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। আমিও বিশ্বাস করি জাতীয় ঐক্য হওয়া উচিত। তবে যারা জঙ্গিবাদকে সমর্থন করে, ম“ দেয়, অর্থায়ন করে, পৃষ্ঠপোষকতা করে তাদের সঙ্গে কোনো জাতীয় ঐক্য নয়। ঐক্যতো আছেই জনগণের সঙ্গে।
যারা শান্তির আলখেল্লা পরে আছে। কিন্তু ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে, তাদের সঙ্গে আর যাই হোক জাতীয় ঐক্য সম্ভব নয়। হতে পারে না।” কুষ্টিয়ার ভেড়ামারায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, জঙ্গিবাদী তৎপরতার জনক হলেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং পরবর্তীতে তার স্ত্রী খালেদা জিয়া। সুতরাং যারা মানুষ পোড়ানোর সঙ্গে, সাম্প্রদায়িকতার সঙ্গে এবং জঙ্গিবাদের সঙ্গে জড়িত তাদের বাদ দিয়ে সবাইকে নিয়ে সরকার জাতীয় ঐক্য গঠনে এক পায়ে খাড়া। তিনি বলেন, আমরা মহাজোটের মধ্য দিয়ে এ জাতীয় ঐক্যের প্রতিফলন করেছি। কমিউনিস্ট পার্টিসহ বাকি যেসব গণতান্ত্রিক দল আছে তাদেরও ঐক্যের পতাকাতলে আসার আহ্বান জানান তথ্যমন্ত্রী।
রাজশাহীতে পৃথক এক অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান তিন মন্ত্রীর কণ্ঠেই সুর মিলিয়েছেন। তিনি বলেন, আপনারা জঙ্গিবাদ নির্মূলের কথা বলেন, আগে জামায়াতকে ত্যাগ করুন। তারপর জঙ্গিবাদ নির্মূলের কথা বলুন। এর আগে আপনাদের মুখে এমন কথা (জাতীয় ঐক্য) মানায় না।
বিএনপির জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিচ্ছেন না কেন? এমন প্রশ্ন করা হলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ওদের জাতীয় ঐক্যের ডাক হচ্ছে বড় রকমের তামাশা। যারা স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতকে প্রকাশ্যে প্রশ্রয় দেয়, যারা বঙ্গবন্ধুর খুনিদের উৎসাহিত করতে ১৫ আগস্ট ভুয়া জন্মদিনে উল্লাস করে, যারা জঙ্গিদের অস্ত্র সরবরাহ ও প্রকাশ্যে ম“ দিয়েছে তাদের মুখে আর যাই হোক জাতীয় ঐক্যের ডাক শোভা পায় না। এদের সঙ্গে জাতীয় ঐক্যের প্রশ্নই ওঠে না। আগে বিএনপিকে স্বাধীনতাবিরোধী জামায়াত ও জঙ্গি ত্যাগের প্রকাশ্যে ঘোষণা দিতে হবে এবং জাতীয় ঐক্য কিসের ভিত্তিতে হবে- তা জানাতে হবে। নাসিম বলেন, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তি ঐক্যবদ্ধ আছি।
বিএনপির জাতীয় ঐক্যের ডাকের পর এ আহ্বান প্রত্যাখ্যান করে সরকারের চার মন্ত্রীর বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, আমাদের অবস্থান পরিষ্কার। যারা জঙ্গি তৈরি করেছে, লালন-পালন করেছে তাদের সঙ্গে ঐক্যের কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, বাংলাদেশে হরকাতুল জিহাদ, তালেবান, আলকায়দা সবই বিএনপির সৃষ্টি। বিএনপির শাসনামলে এদের রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করা হয়েছে।























































