স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা তৃতীয় মিডিয়া কাপ ফুটবল প্রীতি ম্যাচ-২০১৫ তে ব্রাজিলকে ৬-১ গোলে পরাজিত করে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে। এ ম্যাচে কুমিল্লার কর্মরত সাংবাদিকদের পাশাপাশি অতিথি খেলোয়াড় হিসেবে প্রশাসনের কয়েকজন কর্মকর্তা আর্জেন্টিনা ও ব্রাজিল দলের হয়ে অংশগ্রহণ করবেন।
সোমবার (১২ অক্টোবর) কুমিল্লা স্টেডিয়ামে বিকেল সাড়ে ৪ টায় এ ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচটির আয়োজক ছিলেন কুমিল্লার স্পোর্টস জার্নালিষ্ট এসোসিয়েশন।
ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম চপল, এন ডিসি রাকিব হাসান, চৌদ্দগ্রাম শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহ জালাল মজুমদার। এছাড়া আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ বাদল খন্দকার।
ম্যাচে আর্জেন্টিনার পক্ষে চ্যানেল টোয়েন্টি ফোরের প্রতিনিধি আশিকুর রহমান সোহেল, বিটিভির প্রতিনিধি জাহাঙ্গীর আলম রতন, বৈশাখীর টিভির প্রতিনিধি আনোয়ার হোসেন, মোহনা টিভির প্রতিনিধি তাওহিদ হোসেন মিঠু ও চ্যানেল নাইনের প্রতিনিধি তারিকুল ইসলাম শিবলী একটি করে গোল করেন। একটি গোল ছিল আতœঘাতি। অপর দিকে ব্রাজিলের পক্ষে একমাত্র গোলটি করেন আশিক।
ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন চ্যানেল টোয়েন্টি ফোরের প্রতিনিধি আশিকুর রহমান সোহেল, সেরা মিডফিল্ডার হয়েছেন রাসেল ( গোয়েন্দা সংস্থা), সেরা রক্ষণভাগের খেলোয়াড় হয়েছেন জিটিভির প্রতিনিধি সেলিম রেজা মুন্সি, সেরা গোলদাতা হয়েছেন বিটিভির প্রতিনিধি জাহাঙ্গীর আলম রতন ও সেরা গোলরক্ষক হয়েছেন বিটিভির ক্যামেরাপার্সন জুয়েল খন্দকার। এছাড়া সেরা সিনিয়র খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিটিভির প্রতিনিধি জাহাঙ্গীর আলম রতন, দৈনিক যুগান্তরের ব্যুরো রিপোর্টার নজরুল ইসলাম দুলাল, একাত্তর টিভির প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক ও মাই টিভির প্রতিনিধি সাইফুদ্দিন রণী।
দু’ দলের খেলোয়াড়রা হলেন,
আর্জেন্টিনা দল-
ইমতিয়াজ আহমেদ জিতু (অধিনায়ক) ( দৈনিক পূর্বাশা/ বাংলানিউজটোয়েন্টি ফোর ডট কম/সাংগাঠনিক সম্পাদক-কুমিল্লা প্রেসক্লাব), জাহাঙ্গীর আলম রতন (বিটিভি/ সিনিয়র সহ-সভাপতি-কুমিল্লা প্রেসক্লাব), নজরুল ইসলাম দুলাল (দৈনিক যুগান্তর/ সহ সভাপতি-কুমিল্লা প্রেসক্লাব), সাইয়িদ মাহমুদ পারভেজ ( বাংলা ভিশন/আমাদের সময়/ দৈনিক শিরোনাম), আশিকুর রহমান সোহেল (চ্যানেল টোয়েন্টি ফোর), আনোয়ার হোসেন (বৈশাখীর টিভি ), সেলিম রেজা মুন্সি (জিটিভি), তাওহিদ হোসেন মিঠু (মোহনা টিভি/ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক-কুমিল্লা প্রেসক্লাব), খালেদ সাইফুল্লাহ (যমুনা টিভি), তারিকুল ইসলাম শিবলী (চ্যানেল নাইন), তানভীর খন্দকার দিপু ( ইন্ডিপেন্ডেন্ট টিভি) , রাসেল ( গোয়েন্দা সংস্থা), জুয়েল খন্দকার (বিটিভির ক্যামেরাপার্সন), এইচ এম মহিউদ্দিন ( দৈনিক পূর্বাশা), আরিফুর রহমান ( মিলেনিয়াম টিভি), সোহরাব সুমন (সংবাদ প্রতিক্ষণ)।
ব্রাজিল দলঃ
কাজী এনামুল হক ফারুক ( অধিনায়ক) ( একাত্তর টিভি/ সাধারণ সম্পাদক-কুমিল্লা প্রেসক্লাব), সাইফুদ্দিন রণী ( মাই টিভি), ফয়সল বারি মজুমদার মুকুল ( চ্যানেল ১৬), দেলোয়ার হোসেন জাকির ( সাপ্তাহিক কুমিল্লার কথা/ কোষাধ্যক্ষ-কুমিল্লা প্রেসক্লাব), দেলোয়ার হোসেন আকাইদ ( এশিয়ান টিভি/ প্রচার সম্পাদক-কুমিল্লা প্রেসক্লাব ), আশিকুর রহমান আশিক ( কুমিল্লার আলো), জাহিদ ( গোয়েন্দা সংস্থা), মোশাররফ হোসেন (কুবি), নেকবর হোসেন ( সময়ের দর্পণ), সাইফুল ইসলাম সজল ( দৈনিক পূর্বাশা), এন কে রিপন ( সমকাল-ক্যামেরাম্যান), রেজাউল করিম রাসেল ( শীর্ষ নিউজ), শাহে ইমরান ( দৈনিক পূর্বাশা), শরীফ উদ্দিন শান্ত ( ক্যামেরাপার্সন- চ্যানেল ২৪), অমিত মজুমদার ( দৈনিক ডাক প্রতিদিন), জ্যাকি ও আসলাম।
ম্যানেজার- মাসুক আলতাফ চৌধুরী ( সমকাল), সহকারি ম্যানেজার- খায়রুল আহসান মানিক ( এটিএন বাংলা/এটিএন নিউজ/ ইউএনবি), এম ফিরোজ ( ভোরের কাগজ/ দেশ টিভি) ও সাদিক মামুন ( ইনকিলাব/রূপসী বাংলা)।
উল্লেখ্য যে, কুমিল্লা প্রথম মিডিয়া কাপ ফুটবল ম্যাচে-২০১৪ তে আর্জেন্টিনা ২-১ গোলের ব্যবধানে ব্রাজিলকে পরাজিত করে। কুমিল্লা দ্বিতীয় মিডিয়া কাপ ফুটবল ম্যাচ-২০১৫ তে ব্রাজিল ট্রাইব্রেকারে ৩-০ গোলের ব্যবধানে আর্জেন্টিনাকে পরাজিত করে।



















































