মানুষ সুন্দরের ভক্ত। সব সুন্দরই পছন্দ করে তারা। সুন্দর হয়ে ওঠার পেছনে কখনো কখনো মুখ্য ভূমিকা রাখে শরীরের কিছু অঙ্গ বা অংশ। কারো চুল সন্দর তো কারো হাসি বা মেদহীন পেট, কেউ আবার তিলের জন্য আকষর্ণীয়; এমন সুন্দর অঙ্গের অধিকারী হলিউডের কয়েকজন তারকা নিয়ে এ প্রতিবেদন।
কিম কারদাশিয়ান
আমেরিকান টেলিভিশন-সোস্যাল মিডিয়া ব্যক্তিত্ব, মডেল ও অভিনেত্রী কিম কারদাশিয়ান। দেশটির টেলিভিশন ব্যক্তিত্ব হিসেবে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান তিনি। দর্শকদের কাছে তিনি বেশি জনপ্রিয় ‘আবেদনময়ী’ নিতম্বের জন্য। তাই পাপারাজ্জিরাও ছবি তোলার সময় এদিকে বেশি নজর দেন।

যুক্তরাষ্ট্রের টিভি নাটক এএমসিতে অভিনয়ের জন্য বিখ্যাত হেনরিকস। ‘ড্রাইভ, ‘গড’স পকেট’ ও ‘লস্ট রিভার’র মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সবচেয়ে ‘সেক্সী ওম্যান’-এর খেতাবও জুটেছে তার কপালে। তবে সবকিছু ছাপিয়ে তাকে দর্শক বেশি পছন্দ করেছে তার আকষর্ণীয় স্তনের জন্য। অনেকে তাকে ‘স্তন’ সুন্দরীও বলেন!
কাইলি জেনার:

টাইম ম্যাগাজিন ২০১৪ সাল জেনার বোনদ্বয়কে বিশ্বের ‘২৫ প্রভাবশালী (টিন) তরুণী’ হিসেবে মর্যাদা দিয়েছে। তবে টিভি তারকা বেশি বিখ্যাত ‘ই’ সিরিজে অভিনয় করার জন্য। নিজের শরীরের একটা অঙ্গ তাকে সবার থেকে আলাদা করেছে। তা হচ্ছে তার আবেদনময়ী ‘ঠোঁট’।
জেরেড লেটো:

অভিনেতা, গায়ক, গীতিকার ও পরিচালক হিসেবে নিজের নাম ভালই চিনিয়েছেন লেটো। দর্শকরা আরও একটি কারণে তাকে ভালভাসেন সেটা হল তার লম্বা সুন্দর চুল। ২০১৩ সালে লেটো ট্রান্সজেন্ডার নারী হিসেবে অভিনয় করেন ‘ডালাস বায়ার্স ক্লাব’ চলচ্চিত্রে। দারুণ অভিনয় করায় সন্দুর চুলের এই অভিনেতা পেয়েছেন একাডেমি অ্যাওয়ার্ড (সেরা পার্শ্ব চরিত্র)।
জুলিয়া রবার্টস:

সুন্দর হাসির জয় সর্বত্র হয়! এই বাক্যটি শতভাগ সত্য অভিনেত্রী রবার্টসের ক্ষেত্রে। সুন্দর হাসি দিয়েই যেন সবকিছু জয় করে নিয়েছেন এই অভিনেত্রী। রোমান্টিক কমেডি ফিল্ম ‘প্রিটি ওম্যান’ চলচ্চিত্রে অভিনয় করা রবার্টস জিতেছেন দু’বার ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড’।
কারা ডেলেভিঙ্গে :

যুক্তরাজ্যের এই মডেল, গায়িকা ও অভিনেত্রী যতটা না বিখ্যাত তার প্রতিভার জন্য, তার চেয়ে বেশি দর্শকদের কাছে তিনি জনপ্রিয় সুন্দর ‘ভ্রু’র জন্য। ২০১২ সালে সুন্দর ‘ভ্রু’র অধিকারী এই অভিনেত্রী হয়েছেন ‘মডেল অব দ্য ইয়ার’।
সিন্ডি ক্রাউফোর্ড:

ফোর্বস ম্যাগাজিন তাকে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রামিক পাওয়া মডেল হিসেবে অ্যাখা দিয়েছে। আকষর্ণীয় সুন্দর ‘তিল’ তাকে আরও বেশি ভাগ্যবতী করেছে। এ জন্য ভক্ত-সমর্থকদের কাছ থেকে আলাদা কদর পান তিনি। মডেলিংয়ের পাশাপাশি টিভি, চলচ্চিত্রে অভিনয় ও মুখপাত্র হিসেবেও কাজ করেন তিনি।
মাইলি সাইরাস:

মোটা বা মেদযুক্ত পেট কে ভালবাসে! স্লিম আকষর্ণীয় পেটই তো সবার পছন্দের। এ জন্য যার নাম সবার আগে আসবে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গীত শিল্পী, গীতিকার ও অভিনেত্রী মাইলি সাইরাস। স্লিম পেটের অধিকারী এই অভিনেত্রী অভিনয় করেছেন ‘বিগ ফিশ’ ফিল্মে।


























































