শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা বিএডিসিতে টেন্ডার ড্রপিং নিয়ে দ্বন্দ্ব, প্রকল্প পরিচালক ৩ ঘন্টা অবরুদ্ধ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১০.২০১৫

 

ইমতিয়াজ আহমেদ জিতু||
প্রায় ৬ কোটি টাকার টেন্ডার দখলকে কেন্দ্র করে কুমিল্লা বিএডিসি ভবনে সরকার দলীয়দের হাতে ৩ ঘন্টা অবরুদ্ধ ছিলেন প্রকল্প পরিচালক মাহবুব মনির। গত বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত তাকে অবরুদ্ধ করে রাখে। এসময় তারা কার্যালয়ের একটি কক্ষ ভাংচুর করে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়. বিএডিসির বিভিন্ন কাজে প্রায় সাড়ে ৬ কোটি টাকার প্লাষ্টিক পাইপ কেনার টেন্ডার হয়। প্রায় দুই মাস আগে অনুষ্ঠিত ওই টেন্ডারটি অনিয়মের অভিযোগে স্থগিত করে। দ্বিতীয় বারের মত পূণরায় টেন্ডার ডাকা হয়। এ টেন্ডারে ব্যক্তির পরিবর্তে উৎপাদনকারী প্রতিষ্ঠানের অংশ নেয়ার বিধান আছে। তবে আওয়ামীলীগ সমর্থিত স্থানীয় ব্যক্তিরা এ বিভিন্ন প্রতিষ্ঠানের নামে এ টেন্ডারে অংশ নেন। টেন্ডার ড্রপিং নিয়ে মতবিরোধের জের ধরে জেলা আওয়ামী তরুণ লীগের নেতা গাজী আহমেদ ও বারাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আজাদ হোসেন গ্রুপ ওই ঘটনার সৃষ্টি করে।

এ বিষয়ে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল জানান, এ বিষয়ে আমি অবহিত নই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি