শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ডা. ইকবালের ভাতিজাকে পুলিশের জামাই আদর নিয়ে ফেসবুকে তোলপাড়


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১০.২০১৫

11111111

ডেস্ক রিপোর্ট :

ছবিতে দেখা যাচ্ছে কিভাবে গুলশান থানা পুলিশ Fareez Rahman কে আদরের সাথে দুর্ঘটনাস্থল থেকে ঝটপট সরিয়ে ফেলে (জায়গা মতন) কয়েকটা দরকারী ফোন কলের পর! এইসব ছবি ফাঁস করে দেয়ার পরেও মনে হয় গুলশান থানা পুলিশ দায়িত্বে অবহেলার কথা স্বীকার করবে না।

পুলিশ বলেছে, কেউ মামলা করেনি তাই কিছু করা সম্ভব হচ্ছে না। আসলেই কি তাই? তাহলে ১৬ বছর বয়সে গাড়ি চালানো কি বৈধ? ধরে নিলাম আমরা ক্ষমতার জোরে তাও বৈধ, তাহলে লাইসেন্স ছাড়া গাড়ি চালিয়ে মানুষ চাপা দেয়ার শাস্তি সেই ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার কথা না? এর জন্য কি আহত- নিহতদের মামলা করা লাগবে? ট্রাফিক আইন কি বলে?

মদের বোতল পাওয়া গিয়েছে গাড়িতে, চালক ১৬ বছরের মাতাল, মাদক দ্রব্য আইনে এর শাস্তি কি? এইভাবে খুজলে আরো অনেক প্রশ্ন পাওয়া যাবে যার একটারও উত্তর গুলশান থানা পুলিশের কাছে নাই। কারণ দেখতেই পাচ্ছেন যে ‘জায়গা মতন’ ফোন চলে গিয়েছে। পুলিশের কাজ কাকে রক্ষা করা? কেউ কি জানাবেন গুলশান থানা পুলিশ কে ফোন দিয়ে যে তাদের পেশাগত দায়িত্ব কি?

মজালস ফেসবুক পেজ থেকে



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি