ইমতিয়াজ আহমেদ জিতুঃ
সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা জেলা জুড়ে ৭৩৩ পূজামন্ডপের প্রস্তুতি চলছে। এ উপলক্ষে মন্ডপ তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছে কারিগররা।
কুমিল্লা জেলা প্রশাসন এ বিষয়টি নিশ্চিত করে জানান, গতবারের তুলনায় ২৯টি পূজামন্ডপ এবার বেশি হচ্ছে। গতবার ছিল ৭০৪টি।
জেলা প্রশাসন সূত্র জানায়, এবার কুমিল্লা জেলা সদরে ৬৪টি, সদর দক্ষিণ উপজেলায় ৫১টি, চৌদ্দগ্রাম উপজেলায় ২১টি, নাঙ্গলকোট উপজেলায় ৮টি, লাকসাম উপজেলায় ৩১টি, মনোহরগঞ্জ উপজেলায় ১২টি, বরুড়া উপজেলায় ৮৫টি, চান্দিনা উপজেলায় ৭০টি, দাউদকান্দি উপজেলায় ৪৮টি, মেঘনা উপজেলায় ২টি, হোমনা উপজেলায় ৪১টি, তিতাস উপজেলায় ১১টি, মুরাদনগর উপজেলায় ১৫৪টি, দেবিদ্বার উপজেলায় ৮৪টি, বুড়িচং উপজেলায় ৩৫টি, ব্রাক্ষণপাড়া উপজেলায় ১৬টি পূজামন্ডপের প্রস্তুতি চলছে।
কুমিল্লার জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করে আস্থার জায়গাটি তৈরি করা হয়েছে। আগে পূজামন্ডপের পাশে মেলা বসতো, যার ফলে অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হত। এবার পূজামন্ডপের পাশে মেলা বসতে দেয়া হবে না। পূজামন্ডপে যথাযথ বিদ্যুৎ সরবরাহের বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন ও জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে।

















































