রবিবার,৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় আড়ং ডেইরির চ্যানেল পার্টনার মিট সম্পন্ন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১০.২০১৫

brac--23126

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীর টাউনহল মিলনায়তনে বুধবার (১৪ অক্টোবর) রাতে ব্র্যাক ডেইরির উদ্যোগে আড়ং ডেইরির চ্যানেল পার্টনার মিট সম্পন্ন হয়েছে।

আড়ং ডেইরি এবং তাদের ব্যবসায়িক অংশীদারদের মধ্যে পারস্পরিক সর্ম্পক আরো নিবিড় করার লক্ষ্যে চলমান উদ্যোগের অংশ বিশেষ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আড়ং ডেইরি গ্রাম বাংলার ৫৪ হাজার দুগ্ধ খামারির ন্যায্যমূল্য নিশ্চিত করে বাজারে দুধের চাহিদা পূরণ করার উদ্দেশ্যে কর্মরত , যাতে আড়ং ডেইরির ব্যবসায়িক অংশীদারদের অবদানও অপরিহার্য।  কুমিল্লা ব্যবসায়িক গোষ্ঠির ১২০ জনেরও বেশি প্রতিনিধি এই অনুষ্ঠানে অংশ নেন। এ সময় প্রতিনিধিরা কিভাবে সফলতার সঙ্গে ব্যবসায়িক কার্যক্রমকে সম্প্রসারন করা যায় সে বিষয়ে আড়ং ডেইরির শীর্ষ স্থানীয় কর্মকর্তাদের সাথে গঠনমূলক আলোচনা করেন।  ব্র্যাক  ডেইরির উপ-মহাব্যবস্থাপক (বিক্রয়) সাইফুর রহমান, ব্র্যাক এন্টারপ্রাইজের সহকারি মহা-ব্যবস্থাপক (বিপনন) সুরাইয়া সিদ্দিকা সহ ব্র্যাক ডেইরির আরো কর্মকর্তারা উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি