শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এক ছবিতে রজনীকান্ত-শোয়ার্জনেগার!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১০.২০১৫

ac616c5eb5f7db8f941e101e041e2333-rojni

ডেস্ক রিপোর্টঃ

হলিউডের ‘টার্মিনেটর’ তারকা আর্নল্ড শোয়ার্জনেগার বলিউডের ছবিতে কাজ করবেন, এমন কথা বহুবারই আলোচনায় এসেছে। কিন্তু এবার খবর রটেছে ‘টার্মিনেটর’ তারকা শোয়ার্জনেগার ভারতের ‘মেগা স্টার’ রজনীকান্ত সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন তামিল ছবি ‘এনথিরান’-এর সিক্যুয়েল ‘এনথিরান ২’ ছবিতে।

‘এনথিরান’ ছবির (বলিউডের হিন্দি ডাবিংয়ে ‘রোবট’) নির্মাতা শংকরের বরাতে এ খবর জানিয়েছে বলিউডের একটি সংবাদমাধ্যম।

নির্মাতা শংকর তাঁর এ ছবির সিক্যুয়েল ‘এনথিরান ২ ’-র জন্য এরই মধ্যে অভিনেত্রী অ্যামি জ্যাকসনকে চূড়ান্ত করেছেন বলেও জানা গেছে। আর ‘টার্মিনেটর’ তারকা আর্নল্ড শোয়ার্জনেগার আগামী বছরের জানুয়ারি মাসে এ ছবির শুটিংয়ের জন্য ভারত আসছেন এ কথাও জানিয়েছেন তিনি।

শোয়ার্জনেগার প্রসঙ্গে শংকর জানিয়েছেন, এর আগে হলিউডের তারকা আর্নল্ড শোয়ার্জনেগার তাঁর এক ছবির অনুষ্ঠানে তামিল ছবিতে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন।
শুধু তাই নয়, সে সময় ‘এনথিরান ২’ ছবির কাহিনি যে আর্নল্ড শোয়ার্জনেগারের খুব ভালো লেগেছে, সে বিষয়টা জানানোর সময়েও খুব উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন তিনি।

শংকর আরও জানিয়েছেন, ‘এনথিরান ২’ মূলত একটি ‘সুপারহিরো’ ছবি। পাশাপাশি ত্রিমুখী প্রেমও এ ছবির বিষয়বস্তু। শংকর তাঁর নির্মিতব্য ‘এনথিরান ২’ ছবিটি প্রসঙ্গে এও বলেছেন, এ ছবির কাহিনি রামায়ণের কাহিনি থেকে অনুপ্রাণিত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি