বেলাল হোসেন,চৌদ্দগ্রামঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় একটি সিএনজি চালিত অটোরিক্সার চাপাঁয় হাজী মোঃ জুলফু মিয়াজী (৭০) নামের এক বৃদ্ধ পথচারি নিহত হয়েছেন। এ সময় সিএনজিতে থাকা ৩ জন যাত্রী আহত হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) বিকেল ৫ টায় লাকসাম-চৌদ্দগ্রাম সড়কের দেড়কোটা ত্রিমোহনী এলাকার সিংরাইশ রাস্তার মাথা নামক এলাকায় এ দুঘর্টনা ঘটে।
নিহত জুলফু মিয়া চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে জুলফু মিয়া রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় শাহ ফখরুদ্দিন সড়ক থেকে একটি প্রাইভেটকার দ্রুতগতিতে এসে একটি সিএনজি চালিত অটোরিক্সাকে ধাক্কা দেয়। প্রাইভেটকারের ধাক্কায় সিএনজিটি জুলফু মিয়ার শরীরের উপর এসে পরে। এ সময় সিএনজিতে থাকা ৩ জন যাত্রী আহত হয়েছে। এ সময় মারাত্বক আহত অবস্থায় জুলফু মিয়াকে কুমিল্লা হাসপাতালে নেওয়ার পথে সুয়াগাজী নামক স্থানে তার মৃত্যু হয়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করা হয়েছে।


















































