মো. শরীফ আহমেদ খান জুয়েলঃ
প্রতিদিন দেশের কোথাও না কোথাও মানুষ খুন ও ইতিমধ্যে দেশে দুই বিদেশী নাগরিক খুনের ঘটনায় বর্তমান আওয়ামীলীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সরকার জনগণের নিরাপত্তায় সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে কুমিল্ল¬ার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা বাজারের এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ড. রেদোয়ান তার বক্তৃতায় এ সরকারের বিভিন্ন সমালোচনা করে আরও বলেন। তিনি বিরোধী দলকে বিভিন্ন কায়দায় কোনঠাসা করে দেশ থেকে গনতন্ত্র বিলুপ্ত করতে চান।
তিনি দেশের সকল শ্রেনী-পেশার জনগনকে উদ্দেশ্য করে আরও বলেন, আপনাদেরকেই এইসব অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।
কুমিল্ল¬া উত্তর জেলা এলডিপি সভাপতি একেএম সামছুল হক এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহজান সিরাজ চেয়ারম্যান, গণতান্ত্রিক যুবদল কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক আবু তাহের, পৌর এলডিপি সহ-সভাপতি মনিরুল ইসলাম ভূইয়া, এলডিপি নেতা শাহজাহান, প্রভাষক গিয়াস উদ্দিন, পৌর গণতান্ত্রিক যুবদল সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম, চান্দিনা রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি সাজ্জাত হোসেন, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম বাবু প্রমুখ।


















































