আসন্ন কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে আ’লীগে ৫ জন , বিএনপির একজন সম্ভাব্য প্রার্থী দলীয় লবিং করছেন ও নিজ নিজ এলাকায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। এছাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রায় অর্ধ-শতাধিক প্রার্থী প্রচারণা চালাচ্ছেন।
আগামি ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেয়াদ উত্তীর্ন প্রায় ২৫০টি পৌরসভার নির্বাচন। মন্ত্রীসভার সিদ্ধান্ত মোতাবেক এই প্রথমবারের মত দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর দলীয় প্রতীকে স্থানীয় সরকারের নির্বাচনে অংশগ্রহন করার সুযোগ হওয়ায় বিশেষ করে সরকার দলীয় নেতা কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তবে আওয়ামীলীগ মনোনিত প্রার্থীরা নৌকা প্রতীক ও বিএনপি সমর্থিত প্রার্থীরা ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে পারলেও জামায়াত ইসলামি ওই নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন এবং দলীয় প্রতীক দাড়িপাল্লা দিতে পারবেনা বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। তারা কোন দলকে সমর্থন বা অন্য কোন দলের প্রতীক ব্যাবহার করা ছাড়া আসন্ন পৌর নির্বাচনে কিছুই করার নেই। ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় শ্রেনীভুক্ত চান্দিনা পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে চান্দিনায় আওয়ামীলীগ, বিএনপি, এলডিপিসহ রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয়েছে নির্বাচনী কর্মকান্ড। জামায়াতে ইসলামি’র নির্বাচনী কর্মকান্ড নেই বললেই চলে। এদিকে সরকার সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের যোগ্যতা, রাজনৈতিক অবস্থান, জনপ্রিয়তা, অতীত ইতিহাস, শিক্ষাগত যোগ্যতা’র তথ্য বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে নেওয়া শুরু করায় প্রার্থীরা বিভিন্নভাবে সংস্থাসমূহের সাথে যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন। নির্বচনকে কেন্দ্র করে তৃনমূলকে চাঙ্গা করার লক্ষ্যে চান্দিনায় সরকারি দল আওয়ামীলীগ ৯টি ওয়ার্ডে বর্ধিতসভা করেছে। বর্ধিতসভা সমূহে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও দলীয় প্রতীকে নির্বাচনী আমেজ ছিল লক্ষনীয়। অপরদিকে ২০ দলীয় জোট স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করার বিপক্ষে কথা বললেও ২০ দলীয় জোট নির্বচনে অংশগ্রহনের লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে। পৌরসভা বিএনপি’র অধিকাংশ নেতা কর্মী ও সম্ভাব্য প্রার্থীদের বিরুদ্ধে নাশকতার মামলা থাকার কারনে পলাতক থাকায় পৌর এলাকার বাহিরে থেকে মুঠোফোনের মাধ্যমে তারা ক্ষুদ্র পরিসরে বিভিন্ন সামাজিক কর্মকান্ড,সূধী সমাবেশ সহ বিভিন্ন স্থানে কর্মীদের চাঙ্গা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এলডিপি বিভিন্ন স্থানে উঠান বৈঠকের মত কর্মসূচী দিয়ে কর্মীদের চাঙ্গা করার চেষ্ঠা করছেন। ২০ দলীয় জোটের দলগুলোর প্রার্থীদের চেয়ে বেশি মাথাব্যাথা দেখা দিয়েছে দলের নীতি নির্ধারকদের মধ্যে। নির্বাচন তফসিল ঘোষনার দিন যতই ঘনিয়ে আসছে সকল দলের সম্ভাব্য মেয়র, কাউন্সিল ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদ প্রার্থীরা উপজেলা পর্যায়ের উর্ধতন নেতৃবৃন্দ, স্থানীয় সংসদ সদস্য, প্রাক্তন সংসদ সদস্য থেকে শুরু করে হাইকমান্ডের পরিবার পরিজন ও আত্মীয়-স্বজনদের সাথে জোর লবিং চালিয়ে যাচ্ছেন। প্রার্থীরা ইতিমধ্যে ব্যাক্তিগতভাবে মটর সাইকেল শো-ডাউন,ওয়ার্ডে ওয়ার্ডে নিজের পছন্দের কর্মী বাছাই ও ওয়ার্ড ভিত্তিক কাউন্সিলর মহিলা কাউন্সিলর প্রার্থীদের নিজের সমর্থনে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সরকার দলীয় সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা ও পড়েছেন চরম বেকায়দায়, তাদেরকে মেয়র প্রার্থীরা যারযার বলয়ে নিয়ে নিজের পাল্লা ভারি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে তফসিল ঘোষনার আগেই প্রার্থীরা দলীয় মনোন্নয়ন লাভের আশায় জোর লবিং শুরু করায় অনেকটাই বেকায়দায় পড়েছেন দলীয় হাই কমান্ড। চান্দিনা পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ থেকে মেয়র পদে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশিরা হলেন- পৌরসভার প্রথম পৌর প্রশাসক, উপজেলা আওয়ামীলীগ সাবেক সাধারন সম্পাদক প্রয়াত কাজী জাহাঙ্গির আলম ও কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক কাজী সখিনা আলম এর বড় ছেলে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাবেক আহবায়ক উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক কাজী গোলাম দস্তগীর পাপন, ৬নং পশ্চিম চান্দিনা ইউনিয়ন পরিষদের দুইবার নির্বাচিত সাবেক মেম্বার পৌরসভার দুইবার নির্বাচিত কাউন্সিলর পৌর আওয়ামীলীগ সহ সভাপতি মো. জয়নাল আবেদীন, পৌরসভা প্রতিষ্ঠাকালীন পরিষদ সদস্য, পৌর আওয়ামীলীগ ও চান্দিনা বাজার বনিক সমিতি সাধারন সম্পাদক ও গত পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনিত প্রার্থী মো. মফিজুল ইসলাম, পৌরসভা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি ও গত নির্বাচনে আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী মো. আবদুল জলিল এবং চান্দিনা বাজারের বিশিষ্ট ব্যাবসায়ি মো. রফিকুল ইসলাম। বিএনপি থেকে বর্তমান মেয়র শাহ মো. আলমগীর খাঁন এর প্রতিদ্বন্বি প্রার্থী না থাকায় তার মনোনয়ন অনেকটাই নিশ্চিত বলা যায়। সাবেক মেয়র মো. আবদুল মান্নান সরকার কিছুদিন পূর্বে এলডিপি থেকে আওয়ামীলীগ এ যোগদান করলেও তিনি দলের সাথে কোন সম্পৃক্ততা না রাখায় পূর্বের দল এলডিপি থেকে অথবা স্বতন্ত্র থেকে নির্বাচন করার প্রবল সম্ভাবনা রয়েছে।
পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে বিভিন্ন দল থেকে মনোনয়ন প্রত্যাশি কাউন্সিলর প্রার্থীরা হলেন- ১নং ওয়ার্ডে আওয়ামীলীগ থেকে পৌর আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক আক্তার আহমেদ নাদিম, সাংগঠনিক সম্পাদক মো. আবদুর রহিম, আওয়ামীলীগ নেতা মো. আবদুর রশিদ, বিএনপি থেকে বর্তমান কাউন্সিলর হাজী নুরুল ইসলাম। তবে এ ওয়ার্ডে বিএনপি থেকে আর কোন প্রার্থী না থাকায় তার মনোন্নয়ন অনেকটাই নিশ্চিত।
২নং ওয়ার্ডে আওয়ামীলীগ থেকে পৌর আওয়ামীলীগ দপ্তর সম্পাদক ও গত দুই নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনিত প্রার্থী মো. বশির আহমেদ সরকার, যুবলীগ নেতা মো. জাকির হোসেন, সাবেক ছাত্রনেতা মো. সিরাজ, পৌর ছাত্রলীগ সাধারন সম্পাদক মো. কাওছার আহমেদ, বিএনপি থেকে বর্তমান কাউন্সিলর মো. শাহজাহান সরকার, এলডিপি থেকে সাবেক কাউন্সিলর মো. সেলিম। তবে এ ওয়ার্ডে বিএনপি থেকে আর কোন প্রার্থী না থাকায় তার মনোন্নয়ন অনেকটাই নিশ্চিত এবং এলডিপি নেতা মো. সেলিম আওয়ামীলীগ থেকে মনোন্নয়ন নিয়ে নির্বাচন করার গুঞ্জন শোনা যাচ্ছে।
৩ নং ওয়ার্ডে আওয়ামীলীগ থেকে বিশিষ্ট ব্যাবসায়ি ও আওয়ামীলগি নেতা মো. তাজুল ইসলাম, মো. মফিজুল ইসলাম, উপজেলা যুবলীগ দপ্তর সম্পাদক মো. আবদুল হান্নান স্বপন, কমিউনিষ্ট পার্টি নেতা কমরেড শুধাংশু কুমার নন্দী, বিএনপি থেকে মো. হুমায়ুন কবির মুহুরি।
৪ নং ওয়ার্ডে আওয়ামীলীগ থেকে ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক ঠিকাদার মো. ফরিদ, বিএনপি থেকে বর্তমান কাউন্সিলর মো. কামাল হোসেন, এলডিপি থেকে সাবেক কাউন্সিলর মো. আবদুস সামাদ। এ ওয়ার্ডে বিএনপি থেকে আর কোন প্রার্থীর না থাকায় বর্তমান কাউন্সিলর মো. কামাল হোসেন এর মনোন্নয়ন অনেকটাই নিশ্চিত এবং সাবেক কাউন্সিলর মো. আবদুস সামাদ আওয়ামীলীগ এ যোগ দিয়ে আওয়ামীলীগ এর মনোন্নয়নে নির্বাচন করার গুঞ্জন শোনা যাচ্ছে।
৫ নং ওয়ার্ডে আওয়ামীলীগ থেকে উপজেলা ছাত্রলীগ সাবেক আহবায়ক ও উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক, চান্দিনা প্রেস ক্লাব সাধারন সম্পাদক, গত ডিসেম্বরে উপ-নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোন্নয়নে বিজয়ী বর্তমান কাউন্সিলর কাজী জাফর উল্লাহ আজাদ, পৌর আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট ব্যাবসায়ি মো. জাহাঙ্গির আলম সরকার, বিএনপি থেকে গত ডিসেম্বরে উপনির্বাচনে প্রার্থী মো. শাহ আলম, বিশিষ্ট ব্যাবসায়ি মো. আবদুস সালাম।
৬নং ওয়ার্ডে আওয়ামীলীগ থেকে উপজেলা আওয়ামীলীগ সদস্য বর্তমান কাউন্সিলর হাজী দৌলতুর রহমান, পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো. সুরুজ ভূইয়া, আওয়ামীলীগ নেতা মো. জামাল হোসেন ভূইয়া, বিএনপি থেকে মো. আবদুর রাজ্জাক, আলহাজ্জ মো. আতর আলী, এলডিপি থেকে মো. শাহিন ভূইয়া।
৭ নং ওয়ার্ডে আওয়ামীলীগ থেকে উপজেলা আওয়ামীলীগ সদস্য মো. শাহজাহান, কুমিল্লা উত্তর জেলা চ্ছোসেবকলীগ সদস্য মো. কামাল হোসেন সরকার, পৌর যুবলীগ যুগ্ম সাধারন সম্পাদক ও গত নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনিত মো. আবদুস সালাম, আওয়ামীলীগ নেতা মো. মনু মিয়া, বিশিষ্ট ব্যাবসায়ি মো. হোসেন, বিএনপি থেকে বর্তমান কাউন্সিলর মো. শহীদুজ্জামান সরকার, বিএনপি নেতা অবসরপ্রাপ্ত নৌবাহিনী সদস্য মো.শহীদুল ইসলাম, এলডিপি থেকে মো. দেলোয়ার হোসেন।
৮নং ওয়ার্ডে আওয়ামীলীগ থেকে উপজেলা আওয়ামীলীগ শ্রম বিষয়ক সম্পাদক ও বর্তমান কাউন্সিলর মো. আবদুর রব, আওয়ামীলীগ নেতা মো. সোলাইমান, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মো. ফারুক ভ’ইয়া, মো. মোসাদ্দেক হোসেন, বিএনপি থেকে ঠিকাদার মো. আবুল বাসার। তবে এ ওয়ার্ডে আওয়ামীলীগ থেকে বর্তমান কাউন্সিলর মো. আবদুর রব এর মনোনয়ন অনেকটাই নিশ্চিত বলে একাধিক সূত্রে জানা গেছে।
৯নং ওয়ার্ডে আওয়ামীলীগ থেকে বর্তমান কাউন্সিলর ও পৌর আওয়ামীলীগ নেতা মো. জয়নাল আবেদীন জনু, ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো. আবদুল লতিফ, বিশিষ্ট ব্যাবসায়ি মো. দুলাল হোসেন, পৌর সেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক মো. সাইফুল ইসলাম, বিএনপি থেকে মো. জামাল হোসেন।
চান্দিনা পৌরসভা প্রথম নির্বাচনে বিএনপি থেকে মেয়র পদে মো. আবদুল মান্নান সরকার, কাউন্সিলর পদে ৫ জন, আওয়ামীলীগ থেকে কাউন্সিলর পদে ৭জন, দ্বিতীয় নির্বাচনে বিএনপি থেকে মেয়র পদে শাহ মো. আলমগীর খান এবং ৮ জন কাউন্সিলর, আওয়ামীলীগ থেকে কাউন্সিলর পদে ৪ জন এবং ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মেজবাহ উদ্দিন বাবুল এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হলে ঐ ওয়ার্ডে উপ- নির্বাচনে আওয়ামীলীগ থেকে একক প্রার্থী কাজী জাফর উল্লাহ আজাদ বিজয়ী হয়।
সরেজমিনে পৌর এলাকা ঘুরে আওয়ামীলীগ এর তৃনমূলের নেতাকর্মীদের কাছ থেকে জানা গেছে- গত দুইবারের ন্যায় আওয়ামীলীগ যদি এবারও একক প্রার্থী দিতে সক্ষম না হয় তাহলে চরম ভরাডুবির আশংকা রয়েছে। তাদের দাবি শিক্ষিত, সৎ ,যোগ্য, ত্যাগিদে’র মূল্যায়ন করে দলীয় একক প্রার্থী দেওয়া সম্ভব হলে দলের বিজয়ী হওয়ার সম্ভাবনা উজ্জ¦ল।


















































