বিনোদন ডেস্কঃ
কানাঘুষো চলছিল বেশ কিছু দিন ধরেই। বলিউড ছবিতে নাকি আত্মপ্রকাশ করতে চলেছেন সিলভেস্টার স্ট্যালোন। তবে কেউ বিশেষ কান দেননি গুজবে। স্ট্যালোন বলে কথা। তিনি কি আর মুখের কথাতেই রাজি হয়ে যাবেন? তবে এবার বোধহয় গুজবে একটু আমল দেওয়া যেতেও পারে। শোনা যাচ্ছে ‘সুলতান’ ছবিতে নাকি দেখা যেতে পারে সিলেভেস্টার স্ট্যালোনকে। জল্পনা যদি সত্যি হয় তবে ভাবতে পারছেন কী হতে চলেছে? একইপর্দায় সালমান-স্ট্যালোন!
ফ্যান সালমানের সঙ্গে টুইটে প্রায়ই কথাবার্তা বলেন স্ট্যালোন। টুইটারেই সালমানের সঙ্গে অভিনয়ের ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি। আবার শোনা যাচ্ছে ‘সুলতান’-এর জন্য নাকি স্ট্যালোনের কাছে ট্রেনিং নিতে চলেছেন সালমান। এই ছবিতে এক কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করছেন তিনি।
আগামী বছরের গোড়ার দিকেই মুক্তি পেতে চলেছে যশরাজ ফিল্ম প্রযোজিত, আলি আব্বাস জাফর পরিচালিত ‘সুলতান’।



























































