শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে সড়ক দুঘর্টনায় একজন নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১০.২০১৫

স্টাফ রিপোর্টারঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া সংলগ্ন সুজাতপুর এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় আমির হোসেন (৩৫) নামের এক পথচারি নিহত হয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমির হোসেন উপজেলার বাতিসা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে। তিনি কুয়েত প্রবাসী ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, সুজাতপুর এলাকায় আমির হোসেন রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস তাকে চাপাঁ দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শ্যামলী পরিবহনের বাসটিকে আটক করেছে পুলিশ। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি