মঙ্গলবার,২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা নগরীতে এক সমাজ সেবকের বাসায় সন্ত্রাসীদের হামলা ও ভাংচুর


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১০.২০১৫

21
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকায় কাজী ফজলে করিম নামের এক সমাজ সেবকের বাসায় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা হামলা চালিয়ে ঘরের আসবাবপত্র ভাংচুর করেছে । এসময় সন্ত্রাসীরা কাজী ফজলে করিমকে বাসায় না পেয়ে তার ছোট ভাই মাহমুদুল হাসানকে মারধর করে আহত করে।  সন্ত্রাসীরা এ সময় ঘরের টিভি, ফ্রিজ, জানালা, টেবিল, আলমারি, শোবার খাট ভাংচুর করে হুমকি দিয়ে চলে যায়। রোববার (১৮ অক্টোবর) সকালে ৫/৬ জন সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে এ ভাংচুরের ঘটনা ঘটায়।

3

তবে ফজলে করিমের পরিবার হামলাকারিদের পরিচয় ভয়ে প্রকাশ করতে অনীহা প্রকাশ করেন। তবে তারা বলেন , হামলাকারিরা মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। তারা এর আগে বেশ কয়েকবার এ বাড়িতে এসে হুমকি দিয়ে গিয়েছিল। তবে স্থানীয় সূত্র জানায়, ফজলে করিম এলাকায় মাদক বিরোধী আন্দোলনে জড়িত ছিলেন।

DSC_1375

এছাড়া তিনি সামাজিক কর্মকান্ডে নিবেদিত ছিলেন এবং মানুষকে সহায়তা করে আসছেন। মাদক ও সন্ত্রাসী বিরোধী আন্দোলনে সক্রিয় থাকায় ফজলে করিমের বাসায় সন্ত্রাসীরা হামলা চালিয়ে তাকে না পেয়ে তার ছোট ভাইকে মারধর করেছে।
এদিকে প্রাণনাশের ভয়ে ফজলে করিম দীর্ঘদিন যাবত বাড়িতে নেই। তিনি এলাকার বাইরে রয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি