শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে যুবকের মরদেহ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১০.২০১৫

স্টাফ রিপোর্টারঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকার রাস্তার পাশ থেকে  মোঃ আজহারুল ইসলাম (২৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোঃ আজহারুল ইসলাম ময়মনসিংহ জেলার বারেরা এলাকার মোঃ মকবুল হোসেনের ছেলে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম ফরহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের শরীরে আঘাতের চিহৃ রয়েছে। এটি হত্যাকান্ড । তাকে হত্যা করে হয়তো এখানে ফেলে চলে গেছে দুর্বৃত্তরা। মরদেহের ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি