শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জামায়াত ধর্মের নামে ব্যবসা করে, কিন্তু ধর্মের কাজ করেনা – রেলপথ মন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১০.২০১৫

railway minister photo 23-10-2015

ইমতিয়াজ আহমেদ জিতু ঃ

রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি বলেছেন, জামায়াত ধর্মের নামে ব্যবসা করে, কিন্তু ধর্মের কাজ করেনা।  তারা ইসলামের কথা বলে মানুষকে ভুল বুঝিয়ে মানুষকে ধোকা দেয়। এরা ইসলামের জন্য কিছুই করে না, মসজিদ ও মন্দিরের টাকাসহ জনগনের উন্নয়নের টাকা লুটপাট করে।

রেলপথ মন্ত্রী (২৩ অক্টোবর) শুক্রবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দিঘি ইউনিয়নের পায়েরখোলা এলাকায় ৬ কোটি ৩৫ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত ১১/৩৩ কেবি বিদ্যুৎ উপ-কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রেলপথ মন্ত্রী মুজিব বলেন, আওয়ামীলীগের নেতারা রাতদিন কাজ করে মানুষের পাশে থেকে কোটি কোটি টাকার উন্নয়ন করে। জামায়াত জনসম্মুখে আসেনা কারণ এরা চোরাগোপ্তা হামলায় বিশ্বাস করে। এরা সন্ত্রাসে বিশ্বাসী এরা ধর্ম ব্যবসায়ী। এদের সাধারণ মানুষের মাঝে কোন গ্রহন যোগ্যতা নেই। এরা ক্ষমতায় যাওয়ার জন্য ধর্মের নাম বিক্রি করে মানুষকে হত্যা করেছে। যা ইতোমধ্যে দেশের মানুষ বুঝে গেছে । তাই তাদের বাংলার মানুষ এদেশ থেকে বিতাড়িত করেছে।  এরা এখন জনগন থেকে বিছিন্ন।

railway minister photo 23-10-2015--2

মন্ত্রী বলেন, দেশ ও জনগনের উন্নয়ন আওয়ামীলীগের মূল কাজ। এখন আর চৌদ্দগ্রামের সাধারণ মানুষকে বাড়ি ঘর ছেড়ে সন্ত্রাসীদের আতংঙ্কে দিন কাটাতে হয়না। দক্ষিণ চৌদ্দগ্রামের মাটিতে এখন শান্তি বিরাজ করছে। আওয়ামীলীগ ক্ষমতায় আসলে জনগনের ভাগ্যের পরিবর্তন হয়। বিএনপি-জামায়াত এলে দেশের মানুষের সম্পদ লুটপাট হয়।

মন্ত্রী তার বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী চৌদ্দগ্রামের কৃতি সন্তান কাজী জাফর আহমেদ ও চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নরুল ইসলাম হাজারীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া কামনা করেন।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর চেয়ারম্যান জাকির হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা চেয়াম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস সোবহান ভূঁঞা হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবময় দেওয়ান, আওয়ামীলীগ নেতা জসিম উদ্দীন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগে সাধারণ সম্পাদক সামছুদ্দীন আহমেদ চৌধুরী সেলিম, কুমিল্লা জেলা আওয়ামীলীগ সদস্য আলী হোসেন চেয়ারম্যান, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন পাটোয়ারী প্রমুখ ।

পরে মন্ত্রী একই উপজেলায় বাতিসা ইউনিয়নের আমজাদের বাজার বঙ্গবন্ধু পরিষদের কার্যালয় উদ্ভোধন করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি