শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় আন্তঃ উপজেলা আভ্যন্তরীণ ও গ্রামীন ক্রীড়া উৎসব অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১০.২০১৫

4

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

কুমিল্লায় আন্তঃ উপজেলা আভ্যন্তরীণ ও গ্রামীন ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০ টায় কুমিল্লা জেলা জিমনেসিয়ামে এ ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন উৎসবের প্রধান অতিথি কুমিল্লা জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল।

জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত এ ক্রীড়া উৎসবে জেলার ১৬টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা  ও ছাত্রীরা ৪ টি ইভেন্টে অংশ নেয়।

2

খেলাধুলার ইভেন্টগুলো হল ব্যাডমিন্টন, ক্যারাম বোর্ড, লুডু ও বৌ-চি।

ক্রীড়া উৎসব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মনিরুজ্জামান তালুকদার, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইউসুফ জামিল বাবু। ক্রীড়া উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক পতœী ড. শেখ মুসলিমা মুন।

3

ক্রীড়া উৎসব অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী ভূমি অফিসার রূপালী মন্ডল। এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লার এনডিসি রাকিব হাসান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি