শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নাঙ্গলকোটে সরকারি গাছ কাটার অভিযোগে ৩ জন আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১১.২০১৫

090101_arrest_logo

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের দারাচৌ গ্রামের রাস্তার পাশের তিনটি সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগে তিন যুবককে আটক করেছে থানা পুলিশ।

রোববার (১ নভেম্বর) সকালে দারাচৌ গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটক হওয়া তিনজন হলেন , দারাচৌ গ্রামের রিপন (৩০), বিপ্লব (২৫) ও সোয়া মিল মালিক রেজু মিয়া (৪০) ।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তারা গতকাল রাতে গাছগুলো কেটে নেয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি