ডেস্ক রিপোর্টঃ
গত শনিবারের সন্ত্রাসী হামলাগুলো বাংলাদেশে রাষ্ট্রের বিরুদ্ধে জঙ্গী হুমকির মাত্রাটা স্পষ্ট করে দিয়েছে। আলাদা আলাদা এ দুটো হামলায় জঙ্গীরা একজনকে হত্যা করে ও অন্য তিনজনকে গুরুতর জখম করে।
হামলার টার্গেট হিসেবে সাম্প্রতিক অতীতে সন্ত্রাসীদের হাতে খুন হওয়া লেখক অভিজিত রায়ের দু’জন প্রকাশকসহ চারজন ধর্মনিরপেক্ষ ও মুক্তমনা ব্লগারকে বেছে নেয়া থেকেই, হামলাকারীদের মন-মানসিকতা ও উদ্দেশ্য স্পষ্ট।
হামলাকারীদের সুনির্দিষ্ট পরিচয় হয়তো আমরা কোনদিনই জানতে পারবো না কিন্তু এ ব্যাপারে আমরা নিঃসন্দেহ যে এটা ইসলামী উগ্রবাদীদেরই কাজ। এ দেশের মুক্তচিন্তা ও ধর্মনিরপেক্ষতার গর্বিত ইতিহাসের বিরুদ্ধে এবং ধর্মনিরপেক্ষ শক্তির কণ্ঠরোধ করার জন্যই তাদের এ হামলা। এর মধ্যে দিয়ে উগ্রবাদীরা গোটা জাতির মাঝে আতংক সৃষ্টির এক চেষ্টা চালিয়েছে।
এ ধরনের হুমকিকে হালকাভাবে নেয়ার দিন বোধ করি শেষ। উগ্রবাদীদের কর্মকা-ে এটা দিবালোকের মতো স্পষ্ট যে, এ হামলাগুলো বিচ্ছিন্ন বা স্বল্পমেয়াদী নয়, ওরা দীর্ঘমেয়াদী একটি লক্ষ্য নিয়েই এ হামলাগুলো চালাচ্ছে।
হয় আমরা নয়তো ওরা। বাংলাদেশের আত্মপরিচয়ই আজ হুমকির মুখে।
এ ব্যাপারে কেনো দ্বিধা থাকার আর কোন সুযোগই নেই যে, একটি স্বাধীন ও মুক্তচিন্তার জাতির রাষ্ট্র হিসেবে আমাদের যে অভ্যুদয় ও চার দশকের সংগ্রামী গড়ে ওঠা, তার অস্তিত্বই এখন হুমকির মুখে।
উগ্র ও জঙ্গী গোষ্ঠীর সদস্যরা যারা এদেশকে একটি ধর্মনির্ভর রক্ষণশীল সমাজ রূপান্তর করার অপচেষ্টা চালাচ্ছে, আশার কথা হলো, এরা সংখ্যায় খুব কম এবং দেশের আপমর জনগণ এদের ঘৃণা করে।
বাংলাদেশের নাগরিকরা ঐক্যবদ্ধভাবে এদের মোকাবেলায় সক্ষম। অতীতে এর চেয়ে খারাপ সময়ে আমরা মোকাবেলা করেছি ও জয়ী হয়েছি। এবারও আমরা সফল হবো। আমরা টিকে থাকবো মাথা উঁচু করে, স্বাধীন ও মুক্তচিন্তার জাতি হিসেবে।
আমরা ভয় পাচ্ছিনা এবং গর্তে লুকোবো না। কিন্তু আমাদেরকে এ হুমকিকে সিরিয়ালি নিতে হবে। শুধুমাত্র সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারীদের ওপর দায় চাপিয়ে বসে থাকলে হবে না। এদেশের প্রতিটি নাগরিক যারা বাংলাদেশকে একটি অন্ধকার ও ধর্মবাদী রাষ্ট্রে পরিণত হতে দিতে রাজী নন, তাদের প্রত্যেককে দায়িত্ব নিতে হবে।
আমাদের যার যা কিছু আছে তা নিয়ে যতক্ষণ না পর্যন্ত এ অপশক্তি সম্পূর্ণভাবে ধ্বংস হচ্ছে, আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। এই খুনী ও অসভ্য শত্রুর বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের নিশ্চিত করতেই হবে, এক সঙ্গে লড়াই এর মাধ্যমে আমরা এ অপশক্তিকে চূড়ান্তভাবে পরাজিত করেছি।
আÍতুষ্টিতে ভোগার দিন শেষ। এটা বলার আর কোন সুযোগ বোধ হয় আর নেই যে, আমাদের সতর্ক করা হয়নি।


























































