শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » বিভাগের দ্বিতীয় শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হওয়ায় কুমিল্লা জেলা প্রশাসককে সংবর্ধনা প্রদান


বিভাগের দ্বিতীয় শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হওয়ায় কুমিল্লা জেলা প্রশাসককে সংবর্ধনা প্রদান


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১১.২০১৫

dc

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

চট্টগ্রাম বিভাগের দ্বিতীয় শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হওয়ায় কুমিল্লা জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোলকে সংবর্ধনা প্রদান করেছেন কুমিল্লা জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।

রোববার (১ নভেম্বর) বিকেল ৫ টায় কুমিল্লা জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়। রাত সাড়ে ৭ টায় অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারি, ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারি, জেলা প্রশাসনের কর্মচারিবৃন্দ এবং গোপনীয় শাখার কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোলকে ফুলেল সংবর্ধনা জানান। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসককে উপহার সামগ্রীও প্রদান করেন কর্মকর্তা ও কর্মচারিরা।

comilla ndc

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল বলেন, চট্টগ্রাম বিভাগের ৫৭টি পুরুষ্কারের মধ্যে কুমিল্লা জেলা প্রশাসন ৭টি পুরুষ্কার পেয়েছে। গত ৬ মাসের জেলা প্রশাসকদের কাজের মূল্যায়নের ভিত্তিতে এ পুরুষ্কার দেয়া হয়েছে। আমার এ অর্জন কুমিল্লার মানুষের জন্য উৎসর্গ করলাম। জেলা প্রশাসকের এ চেয়ারে আমরা বসেছি মানুষের সেবা করার জন্য । চাকরির শেষ দিন পর্যন্ত মানুষের ও দেশের কল্যানে কাজ করে যেতে চাই।

comilla dc

স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-পরিচালক এ কে এম মামুনুর রশীদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান তালুকদার। এ সময় আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আয়াত আলী, শহীদুল ভূইয়া, কালেক্টর সাহেব আলী, জেলা প্রশাসনের গোপনীয় শাখার সহকারি জামিল মিয়া, অফির্সাস কল্যান সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম, কুমিল্লা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম রতন, জেলা নাজির আবুল কাশেম মজুমদার, এনডিসি রাকিব হাসান, সহকারি কমিশনার (ভূমি) রূপালী মন্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট গোলাম উর রহমান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি