রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভারত ঘুরে গেলেন লিওনার্দো ডিক্যাপ্রিও


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১১.২০১৫

2015_11_01_20_13_43_ug25kc1BxWxBKn3zUuJWSEFlVutAZ5_original

বিনোদন ডেস্কঃ

মোটামুটি নিভৃতেই ভারত ঘুরে নিজ দেশে ফিরে গেলেন হলিউডের অন্যতম জনপ্রিয় ‌‘টাইটানিক’ খ্যাত অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও। তিন দিনের সফরে গত ২৯ অক্টোবর তিনি ভারতে এসেছিলেন বলে জানা গেছে। ভারতে তার ভ্রমনের পুরো বিষয়টি সম্পর্কে গোপনীয়তা রক্ষা করা হয়েছে।

জানা গেছে,  একটি ডকু ফিল্ম নির্মাণের কাজে ভারতে এসেছিলেন ক্যাপ্রিও। তবে ভারতে আসলেও বিষয়টি পুরো গোপনীয়তার ভিত্তিতে। গত শনিবার ৩১ অক্টোবর সকাল সাড়ে সাতটায় তাজ চত্বরে দেখা যায় ক্যাপ্রিওকে। এসময় তার চারপাশে প্রচুর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের দেখা গেছে। এত সকালে তাজ চত্বরে হলিউডের সুপারস্টারকে দেথে অনেক উৎসুক মানুষ ক্যাপ্রিওর  সাথে ছবি তুলতে চাওয়ায় তিনি নাকি বিরক্তিও প্রকাশ করেছেন। এরপর বেলা সাড়ে ন’টায় সেই স্থান ত্যাগ করেন লিওনার্দো ডিক্যাপ্রিও।

ভারতের মেট্রো শহরগুলির মধ্যে সবচেয়ে দূষিত শহর দিল্লী। পরিবেশ দূষণের কারণে প্রতিদিন সেখানে অন্তত ৮০জন মানুষের মৃত্যু হয়। আর এসব বিষয় নিয়েই ক্যাপ্রিও নির্মাণ করতে যাচ্ছেন একটি তথ্যচিত্র, আর তার জন্যই তিনি সংক্ষিপ্ত সফরে এসেছিলেন ভারতে। তথ্যচিত্রটির মূল যোগসূত্র পরিবেশবিদ সুনিতা নারাইন। পদ্মশ্রী পাওয়া পরিবেশবিদ সুনিতা নারেইনের কাজ কর্মের উপর জোর দিয়েই এবং এসব বিষয়ই নাকি থাকবে তাদের ডকুফিল্মে।

২০০৭ সালে লিওনার্দো প্রথম তথ্যচিত্র ‌ইলেভেন্থ আওয়ার’ প্রযোজনা করেছিলেন। জলবায়ু পরিবর্তনের উপর তৈরি হতে যাওয়া এই তথ্যচিত্রটির নাম শোনা না গেলেও দ্বিতীয়বারের মত এটিও প্রযোজনা করছেন লিওনার্দো।

উল্লেখ্য, দুর্দান্ত অভিনয় করার পরও কখনো একাডেমি অ্যাওয়ার্ড ভাগ্যো জুটেনি ‘টাইটানিক’ খ্যাত অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর। কিন্তু এবার হয়তো অনেকেই ধারনা করছেন যে, অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের খরা ঘুচতে পারে তার। তেমনই সম্ভাবনা উঁকি মারছে ডিক্যাপ্রিওর অভিনয় দেখে। সম্প্রতি অস্কারপ্রাপ্ত অভিনেতা আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতুর ‘দ্য রেভেনেন্ট’ চলচ্চিত্রের দ্বিতীয় ট্রেইলার প্রকাশ করেছে ফক্স স্টুডিও। আর এ ট্রেলারেই ডি ক্যাপ্রিও দেখাচ্ছেন তার জাদু। আগামী বছরে লিওনার্দোর এই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি