ডেস্ক রিপোর্টঃ
লন্ডনে এক সুধী সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশ ভালো নেই, জনগণ ভালো নেই। অপরদিকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারপার্সন তারেক রহমান বলেছেন, দেশ এবং জনগণ এখন ভয়াবহ বিপদ। তাই দেশ বাঁচাতে জনগণ বাঁচাতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন খালেদা জিয়া ও তারেক রহমান। তারা বলেছেন, জাতীয় ঐক্য এখন সময়ের দাবি। রোববার (১ নভেম্বর) লন্ডনের রিভারব্যাংক পার্ক প্লাজা হোটেলের অডিটরিয়ামে আয়োজিত সুধী সমাবেশে তারা এসব কথা বলেন। দেশ রক্ষায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, গণতন্ত্রের জন্য অনেক সংগ্রাম করেছি। গণতন্ত্র পুনরুদ্ধারই তার জীবনের প্রধান লক্ষ্য। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার করেন খালেদা জিয়া। গত মাসের ১৬ সেপ্টেম্বর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত এবং চিকিৎসার জন্য ব্যক্তিগত সফরে লন্ডন সফরে যান খালেদা জিয়া। ঈদুল আজহার দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সংক্ষিপ্ত বক্তৃতা করেন। এরপর দ্বিতীয়বারের মতো রোববার (১ নভেম্বর) যুক্তরাজ্য বিএনপি আয়োজিত সুধী সমাবেশে যোগ দিলেন প্রধান অতিথি হিসাবে যোগ দিলেন খালেদা জিয়া। সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারপার্সন তারেক রহমান। এই প্রথমবারের মত যুক্তরাজ্যে কোন রাজনৈতিক সভায় তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জোবায়দা রহমান যোগ দিলেও তিনি বসেছিলেন দর্শক সারিতে। সুধী সমাবেশে দলের যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা যোগ দেন। সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। সভা পরিচালনা করেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক। ওএনবি, লন্ডন (১ নভেম্বর) থেকে জানায়, সভায় বেগম খালেদা জিয়া বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন নেই বলেই বিশৃঙ্খলা হচ্ছে। একের পর এক দুর্ঘটনা ঘটছে। আর এর জন্য দোষারোপ করা হচ্ছে বিএনপিকে। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতির জন্য সরকারই দায়ী। এ অবস্থা থেকে উত্তরণের জন্য আওয়ামী লীগকে ক্ষমতা ছাড়তে হবে। গণতন্ত্রে ফিরতে হবে। তিনি বলেন, আজীবন ক্ষমতায় থাকার লোভে দেশে ‘রাজতন্ত্র’ কায়েম করেছে শেখ হাসিনা। তার দুঃশাসনে দেশের মানুষ ভাল নেই। বিএনপি চেয়ারপার্সন বলেন, “চিকিৎসা এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের জন্য লন্ডনে এসেছিলাম। এখন আমি সুস্থ। দীর্ঘ দিন পর পরিবারের সঙ্গে একসঙ্গে কিছু সময় কাটিয়েছি। পরিবারের সদস্যরা তাদের সঙ্গে আরো কিছুদিন থাকার অনুরোধ করছে, কিন্তু দেশের মানুষ ভাল নেই। আমাকে দেশে ফিরে যেতেই হবে। বর্তমান অসহনীয় পরিবেশে দেশের মানুষের পাশে দাঁড়াতে হবে“। বেগম জিয়া আরো বলেন, ২০০৭ সালে মঈন ফখরুদ্দিন সরকার সরকার তাঁকে এবং তারেক রহমানকে বিদেশে চলে যেতে বলেছিলো। শেখ হাসিনা দেশ ছাড়লেও খালেদা জিয়া কিংবা তারেক রহমান কেউ দেশ ছেড়ে যাননি। খালেদা জিয়া বলেন, “আমি তাদের বলেছিলাম, বিদেশে আমরা কোনো ঠিকানা নেই। দেশ ও দেশের মাটিই আমার ঠিকানা। দেশের মানুষই আমার একমাত্র ভরসা“। এরপরই তিনি ও তার দুই পুত্রকে নির্যাতন সইতে হয়েছে।খালেদা জিয়া বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বৃহত্তর আন্দোলনের লক্ষ্যে দেশে গিয়ে প্রথমেই তিনি দল গোছানোর কাজটি করবেন। সরকার বিরোধী আন্দোলনের ব্যাপারে তিনি বলেন, আন্দোলন ঢাকায় শক্তিশালী না হওয়ার কারণ ঢাকা শহরে বের হলেই তারা অন্দোলনকারীদের গুলি করে। তবে সারা দেশে যেভাবে তীব্র আন্দোলন হয়েছে, স্বাধীনতার সময়, মুক্তিযুদ্ধের সময়ও গ্রামেগঞ্জে এত তীব্র আন্দোলন হয়নি। বেগম জিয়া ঢাকা মহানগর পুলিশ কমিশনারের উদ্বৃতি দিয়ে বলেন, জনগণের আন্দোলন দমাতে পুলিশ গাড়ি পুড়িয়ে সেই দায় বিএনপির নেতা-কর্মীদের উপর চাপিয়েছে। একথা পুলিশ অফিসাররাই প্রকাশ্যে স্বীকার করছে। হুমকি দিয়ে তারা এও বলেছে, ‘আমরাই তো সরকারকে ক্ষমতায় টিকিয়ে রেখেছি।’সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, জঙ্গিবাদের উত্থানের জন্য আওয়ামী লীগ সরকারই দায়ী। তাদের সময় যশোরে উদীচির সমাবেশে, পহেলা বৈশাখে রমনা বটমুলে, গোপালগঞ্জে গীর্জায় অনেক জায়গায় সন্ত্রাসী হামলা হয়েছে। তখনও কোন ঘটনায়ই তারা ক্াউকে গ্রেফতার করেনি। খালেদা জিয়া অভিযোগ করেন, বিদেশিদের ভয় দেখানোর জন্য সব সময় শেখ হাসিনাই জঙ্গি জঙ্গি বলেছে। এসব বলে তারা বোঝাতে চাইছে, তারা ক্ষমতা থেকে চলে যায়, বিএনপি এলে জঙ্গিদের উত্থান হবে। খালেদা জিয়া বলেন, বাস্তবতা হলো, সব সময়ই কথিত জঙ্গিদের উত্থান আওয়ামী লীগের সময় হয়েছে। তারা কোন জঙ্গিকে ধরেনি। বরং বিএনপি সরকারই সব জঙ্গিকে গ্রেফতার করেছে, বিচার করেছে।তিনি বলেন, প্রতিহিংসা নয় বরং ভবিষ্যত ঐক্যবদ্ধভাবে দেশ চালানোর প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, বিভক্তি নয়, বিএনপি একতায় বিশ্বাস করে। প্রবাসীদের মেধা ও অভিজ্ঞতাকে দেশ গঠনের কাজে লাগানোর পরিকল্পনার কথাও জানান তিনি।সভায় বিশেষ অতিথির বক্তৃতায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেন, শেখ হাসিনার গত সাত বছরের অগণতান্ত্রিক শাসনে দেশ এবং জনগণ এখন ভয়াবহ বিপদে। দেশের আকাশে কালো মেঘ ঘনীভূত। এই মেঘ ঝড়ে পরিণত হলে কেউ রক্ষা পাবেনা। তিনি বলেন, দেশে এখন হিন্দু কিংবা মুসলমান, ধনী কিংবা গরীব, নারী কিংবা পুরুষ কেউ নিরাপদ নয়। শেখ হাসিনার দু:শাসনে দেশ এখন এক আতংকের জনপদে পরিণত হয়েছে। এই অবস্থায় দলীয় স্বার্থ নয় দেশের স্বার্থ, প্রতিহিংসা নয় সহযোগিতা, বিরোধ বিভক্তি নয় বরং জাতীয় ঐক্য এখন সময়ের দাবী।
তারেক রহমান বলেন, এই ঐক্যের ভিত্তি হবে গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন, সামাজিক ন্যায়বিচার, সন্ত্রাসবাদ জঙ্গিবাদ ও দূর্নীতিমুক্ত বাংলাদেশ। তারেক রহমান বলেন তিনি এমন এক দেশ চান, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বাসী অবিশ্বাসী প্রতিটি নাগরিক রাষ্ট্রের কাছে পাবে সমান মর্যাদা ও অধিকার।
তিনি আরো বলেন, এক ব্যাক্তির ক্ষমতার লোভের কারণে এখন ভয়াবহ বিপদে দেশ ও জনগণ। ঘরে বাইরে কোথাও কারো নিরাপত্তা নেই। এমনকি মায়ের পেটেও সন্তান নিরাপদ নয়। তিনি বলেন, দেশের অবস্থা এতটাই ভয়াবহ যে, শনিবার দুপুরে ময়মনসিংহ শহরের সাহেব আলী সড়ক ও জমির মুন্সী সড়কের মোড়ের একটি ডাস্টবিন থেকে উদ্ধার করা হয়েছে মানুষের মরদেহ।
তিনি বলেন, গত সাত আট বছর বছর ধরে কোথাও কোন ঘটনা ঘটলেই জঙ্গি জুজুর ভয় দেখিয়েছেন শেখ হাসিন্্া এবং তার দলের নেতামন্ত্রীরা। অথচ এখন বলছেন কোন জঙ্গি নেই। তাহলে হাসিনা পরিবারের এক সদস্যের নামে গত ১৫ সেপ্টেম্বর ওয়াশিংটন টাইমস পত্রিকায় প্রকাশিত নিবন্ধে ১৬ সেপ্টেম্বর লন্ডনের ‘গার্ডিয়ান’ পত্রিকায় শেখ হাসিনার সাক্ষাতকারে দেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসাবে চিহ্নিত করা হলো কেন? এমনকি জঙ্গিবাদ দমনে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপও চাওয়া হয়েছে।
তারেক রহমান অভিযোগ করেন, ওই সাক্ষাতকার ও নিবন্ধ প্রকাশের কয়েকদিনের মধ্যেই দেশে একের পর অনেক অনাকাংখিত ঘটনা ঘটতে থাকে। জঙ্গি হামলার ভয়ে অষ্ট্রেলিয়া ক্রিকেট টিম বাংলাদেশ সফর বাতিল করে। এমনকি অষ্ট্রেলিয়া ক্রিকেট টীমের নিরাপত্তা সংক্রান্ত প্রতিনিধি দল যখন বাংলাদেশে আসে তখন র্যাবের ডিজি গোপালগঞ্জ ক্লাব উদ্বোধনে ব্যস্ত। তারেক রহমান বলেন, দেশে দুজন বিদেশি নাগরিক খুন হয়েছে, হোসনি দালানে ঘটেছে ভয়াবহ বোমা হামলা। কোন ঘটনার সুরাহা না করে সরকার বেছে নিয়েছে ব্লেম গেমের রাজনীতি।
তারেক রহমান বলেন, নিউইয়র্ক টাইমসের চলতি সংখ্যার একটি রিপোর্টের উদ্বৃতি দিয়ে বলেন, রিপোর্টে বলা হয়েছে, শেখ হাসিনা সেপ্টেম্বর মাসে নিইউয়র্ক সফরকালেও বাংলাদেশে বিদেশীদের উপর হামলা ব্যাপারে তারা সরকারকে জানিয়েছে। অথচ সরকার সেইসব তথ্য আমলে না নিয়ে উল্টো শেখ হাসিনা এবং তার নেতামন্ত্রীরা তথ্যাদাতাদের গালমন্দ করছেন, তর্জন গর্জন করছেন।
তারেক রহমান অরো বলেন, চলতি বছরের ৩০ মে একজন পুলিশ কর্মকর্তা সংবাদ সম্মেলনে দাবি করছেন তিনি নাকি জঙ্গি আইএস‘র বাংলাদেশের সহ-সমন্বয়ককে গ্রেফতার করেছেন। তিনি অভিযোগ করেন, একাধিক পুলিশ কর্মকর্তার এই ধরণের দাবি সম্বালিত বক্তব্য এখনো ইউটিউবে রয়েছে। তিনি বলেন, সরকার দলীয় স^ার্থে পুলিশ প্রশাসনকে ব্যবহার করায় এখন দেশের স্বার্থ রক্ষা হচ্ছেনা। তিনি বলেন, বিএনপিও একাধিকবার সরকার গঠন করেছে, রাষ্ট্র পরিচালনা করেছে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ২০০১ সালে তৃতীয় দফায় ক্ষমতায় আসার পর শেখ হাসিনা হুংকার ছেড়ে বলেছিলো, বিএনপিকে একদিনের জন্যও শান্তিতে ক্ষমতায় থাকতে দেবেনা। এরপর বিএনপি সরকারকে অস্থিতিশীল করতে ২০০৫ সালে শেখ হাসিনার বর্তমান অবৈধ সরকারের প্রতিমন্ত্রী মীর্জা আজমের আপন ভগ্নিপতি আব্দুর রহমানকে দিয়ে সারাদেশে সন্ত্রাসী হামলা চালানো হয়েছিলো। ওই সন্ত্রাসী ঘটনায় বিএনপি সরকার ব্লেম গেমে না গিয়ে বরং সন্ত্রাসীদের গ্রেফতার করেছে। বিচার করেছে।
তারেক রহমান অভিযোগ করেন, শেখ হাসিনার কারণে বাংলাদেশ এখন বিশ্বের বিভিন্ন দেশে জঙ্গি রাষ্ট্র হিসাবে চিহ্নিত হচ্ছে। এসব কারণে প্রতিদিনই বাতিল হচ্ছে কোনো-না-কোনো বিদেশী ক্রেতার সফর। রফতানি বাণিজ্যে ৮২ শতাংশ অবদান রাখা তৈরী পোশাক শিল্পখাত এখন হুমাকর সম্মুখীন। বিজিএমইএ‘র সাথে বায়ার্স ফোরামের নির্ধারিত বৈঠক বাতিল হয়ে গেছে। বিশ্বখ্যাত প্রতিষ্ঠান এইচ অ্যান্ড এম, গ্যাপ, টেসকো, সিলিও বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা তাদের বাংলাদেশ সফর বাতিল করেছে। এসব প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের পরিবর্তে তাদের প্রতিনিধি পাঠাচ্ছেন অন্যকোন দেশে।
তারেক রহমান নেতা ও সুধীজনদের উদ্দেশ্যে বলেন, দেশে গনত›ন্ত্র নেই, বাক স্বাধীনতা নেই। তাই ক্ষমতা টিকিয়ে রাখতে সব সময়ই বর্তমান জনবিচ্ছিন্ন সরকারকে নির্ভর করতে হচ্ছে হয় অগণতান্ত্রিক শক্তির উপর। তাই তারা সন্ত্রাসবাদকে আশ্রয় প্রশ্রয় দিয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি করে জনগণকে আতংকের মধ্যে রাখছে যাতে জনগণ অগণতান্ত্রিক ও অবৈধ এই সরকারের বিরুদ্ধে কথা বলতে ভয় পায়।
তিনি অভিযোগ করে বলেন, গণতন্ত্র হত্যা করে শেখ হাসিনা এখন উন্নয়নের কথা বলছেন। তিনি বলেন, এই উন্নয়ন দেশের নয়। এই উন্নয়ন শেখ হাসিনার পরিবার ও তার দলের দুর্নীতিবাজ নেতাকর্মীদের উন্নয়ন। তাদের উন্নয়নের প্রমান সুইস ব্যাংক। তিনি বলেন ২০১৪ সালে সুইস ব্যাংক প্রকাশিত প্রতিবেদনের কথা উল্লেখ করেন। দেখা যায়, ২০১৪ সাল শেষে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ৪৩ হাজার কোটি টাকা জম্া রয়েছে। ২০১৩ সালে এর পরিমাণ ছিল ৩১ হাজার কোটি টাকা। ২০১২ সাল শেষে ছিল ১৯ হাজার ৪৫ কোটি টাকা। তিনি বলেন, উন্নয়ন হয়েছে, বিদেশে টাকা পাচারের। তিনি অভিযোগ করে বলেন, গত দুই বছরে ব্যাংক খাত থেকে ৩ হাজার কোটি টাকার বেশি গায়েব হয়ে গেছে। মন্দ ঋণের নামে ব্যাংকগুলো এ টাকা রাইট অফ করে দিয়েছে।
দীর্ঘ ৭০ মিনিটের বক্তব্যে বিএনপি চেয়াপার্সন বেগম খালেদা জিয়া বলেন, প্রতিনিয়ত দলের নেতাকর্মীরা ছাড়াও জনগনের উপর জুলুম-অত্যাচার সীমা ছাড়িয়ে যাচ্ছে। শেখ হাসিনা যা হুকুম দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন; তার সৈন্য-সামন্তরা যারা আছে, অর্থাৎ প্রশাসন, তারা সেভাবে কাজ করছেন। শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ডের পর বিবিসিকে দেওয়া শেখ হাসিনার এক সাক্ষাৎকার উদ্ধৃত করে তুলে ধরে খালেদা জিয়া বলেন, “হাসিনা বলেছিলেন, ‘আমি বাংলাদেশে যাব রাজনীতি করার জন্য নয়, প্রতিশোধ নিতে’। তাই শেখ হাসিনা এখন দেশ গড়তে নয় দেশ ধ্বংস করছেন। জনগণের উপর প্রতিশোধ নিচ্ছেন।এই সরকারের সময় আর বেশীদিন নেই উল্লেখ করে খালেদা জিয়া বলেন, এখন বিএনপি ভাঙ্গার ষড়যন্ত্র করছে। তবে এসবে কোনো ফল হবে না। মঈন-ফখরুদ্দিন ও চেষ্টা করেছিলো। লাভ হয়নি। বিএনপি কেউ ভাঙ্গতে পারেনি। বহু চেষ্টা করেছে, কিন্তু পারেনি। শেখ হাসিনাও পারবে না। বিএনপিকে ভাঙা যাবে না। তিনি বলেন, তবে এটি সত্য, এরশাদ বিএনপি ভাঙ্গার চেষ্টা তেমন করেনি।বেগম জিয়া বলেন, গত সাত বছরে বিএনপির তিন হাজার নেতাকর্মীকে খুন, এক হাজার ২০০ জনকে গুম, এক হাজার ১২ জনকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে। তিনি বলেন, র্যাবের বেনজীর, জিয়া “কতো মানুষকে মেরেছে তার হিসাব নেই।বর্তমান সরকার ও সংসদকে অবৈধ উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেন, এমপি হওয়ার যোগ্যতা নেই এমন অনেককে মন্ত্রী করা হয়েছে। বর্তমানের এই জনম্যান্ডেটহীন সংসদে শুধু খালেদা জিয়া, তারেক রহমান আর জিয়াউর রহমানকে গালিগালাজ ছাড়া আর কোন কাজ নেই।
বিএনপি চেয়ারপার্সন অভিযোগ করে বলেন, ২০০৯ সালে বিডিআর বিদ্রোহের নামে পিলখানায় সেনা নিধন সম্পর্কে শেখ হাসিনা এবং মঈনুদ্দিন আগে থেকেই জানতেন। এটি ছিলো একটি সুপরিকল্পিত ঘটনা। বেগম জিয়া সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহারের মাধ্যমে ক্ষমতাসীন অবৈধ সরকারের অগণতান্ত্রিক ও অনিয়মের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহবান জানান । বৃটেনের আইন-শৃঙ্খলার প্রশংসা করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, অনেক আইন-কানুন নিয়ম নীতি বাংলাদেশে বাস্তবায়নের সুযোগ রয়েছে। সভায় তিনি শিগগীরই দেশে ফেরার ইঙ্গিত দেন।
























































