কাজী জাফর উল্লাহ আজাদ ।
ঐতিহাসিক জেল হত্যা দিবস উপলক্ষ্যে কুমিল্লার চান্দিনায় উপজেলা আওয়ামীলীগ এর উদ্দোগে জেল হত্যা দিবস পালন করা হয়েছে। ১৯৭৫ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধ পরিচালনাকারি জাতীয় চার নেতা রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ,মন্ত্রীসভার সদস্য ক্যাপ্টেম এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামান কে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়। দিবসটি উপলক্ষ্যে ৩ নভেম্বর বিকালে চান্দিনা উপজেলা আওয়ামীলীগ কার্য্যালয়ে সহ-সভাপতি অধ্যাপক শ্রীধর বনিকের সভাপতিত্বে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী। চান্দিনা পৌরসভা ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক মাওলানা মো. হুমায়ুন কবির মিলাদ ও দোয়া পরিচালনা করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো. মোখলেছুর রহমান দুলু মাষ্টার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবি ছিদ্দিক, সদস্য মো. শাহজাহান, পৌর আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী গোলাম মোস্তফা, সহ সভাপতি মো. জয়নাল আবেদীন কাউন্সিলর, সাধারন সম্পাদক মো. মফিজুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক মো. আকতার আহমেদ নাদিম, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর কাজী জাফর উরøাহ আজাদ, পৌর যুবলীগ সাধারন সম্পাদক মো. মনির খন্দকার, সাবেক মহিলা কাউন্সিলর মিনোয়ারা বেগম, উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি মো. জহিরুল ইসলাম মুন্সি, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগ সদস্য ও পৌর সেচ্ছাসেবকলীগ সভাপতি কাজী আকলাকুর রহমান জুয়েল,উপজেলা যুবলীগ দপ্তর সম্পাদক মো. আবদুল হান্নান স্বপন, মো. খোরশেদ আলম, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক মো. নজরুল ইসলাম সুমন, আওয়ামীলীগ নেতা মো. আলী আহমেদ, মো. বাহারুল ইসলাম বাহার,পৌর ছাত্রলীগ সভাপতি মো. মোজাম্মেল হক, সাধারন সম্পাদক মো. কাওছার আহমেদ, যুবলীগ নেতা মো. জাকির হোসেন , উপজেলা সেচ্ছাসেবকলীগ সহ সাংগঠনিক সম্পাদক মো. আওলাদ হোসেন, পৌর আওয়ামীলীগ সহ দপ্তর সম্পাদক মো. দুলাল হোসেন সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ এর নেতৃবৃন্দ।
পূর্বাশা বিডি টুয়েন্টিফোর ডটকম / সম্পাদনা, চৈতী /৪ নভেম্বর ১৫ইং


















































